1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টেশ্বরী কালী মন্দিরে চিন্ময় কৃষ্ণ দাসের নামে পুজো নাসিরনগরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কমিটি গঠন। বগুড়ার আদমদীঘিতে মুসলিম নারী হিন্দু সেজে হরিবাসরে অবস্থান আটক ২ সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রা-ণ গেল প্রাথমিকের শিক্ষক অসিত চন্দ্র দাসের। বিচারহীনতায় বাড়ছে সাম্প্রদায়িক হামলার ঝুঁকি : ঐক্য পরিষদ। পিরোজপুরে একসঙ্গে তিন কন্যার জন্ম, সফল সিজাোরিয়ানে প্রশংসায় ভাসছেন ডা. প্রীতিশ কুমার। রাঙ্গুনিয়ায় বুড়ির দোকানস্থ মা মগধেশ্বরী ও শিব মন্দিরে হামলা ভাঙচুর, স্বর্ণালংকার লুট নিশ্বাস ত্যাগ করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও শিল্প নির্দেশক তরুণ ঘোষ চবির নব নির্মিত মন্দির পরিদর্শন করলেন নবনিযুক্ত উপাচার্য চট্টেশ্বরী কালী মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন।

পটুয়াখালীতে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা ও জমি দখলের অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নে এক সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে।

 

শনিবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গোপাল মাঝি। তিনি দাবি করেন, মরিচবুনিয়া মৌজায় তাঁর নামে প্রায় ৪০ শতাংশ রেকর্ডভুক্ত জমি রয়েছে, যা দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। সত্য সনাতন টিভি

 

গোপাল মাঝির অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাঁকে ও তাঁর পরিবারকে নিয়মিত হুমকি দিয়ে আসছেন। থানায় অভিযোগ দেওয়ার পরও পরিস্থিতির উন্নতি হয়নি বলে তিনি জানান। তাঁর ভাষ্য, প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে এসে ভয়ভীতি সৃষ্টি করছে। সন্তানদের স্কুলে যাতায়াতেও বাধা দেওয়া হচ্ছে। এমনকি দেশ ছেড়ে চলে যাওয়ারও চাপ দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। সত্য সনাতন টিভি

 

লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯ ঘটিকার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কয়েকজন তাঁকে আটকে মারধর করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। হামলায় তিনি ও তাঁর ভাই আহত হন। বর্তমানে তাঁরা পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন। সত্য সনাতন টিভি

 

ভুক্তভোগীর আরও দাবি, হামলার সময় তাঁর কাছে থাকা ২ লাখ ২০ হাজার টাকা ও দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে।

 

সংবাদ সম্মেলনে গোপাল মাঝি বলেন, সংখ্যালঘু হওয়ায় তাঁরা দীর্ঘদিন ধরে হয়রানির শিকার। নিরাপত্তাহীনতায় দিন কাটছে। তিনি দ্রুত প্রশাসনিক পদক্ষেপ ও দোষীদের শাস্তি দাবি করেন।

 

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের একজন জাকির ভূইয়া বলেন, তাঁর জামাতা কয়েক বছর আগে সংশ্লিষ্ট জমি কিনেছেন এবং সেখানে বসতঘর নির্মাণ করেছেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়েছিল বলেও তিনি দাবি করেন। দেশত্যাগের হুমকির অভিযোগ অস্বীকার করেন তিনি। সত্য সনাতন টিভি

 

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, মারামারির ঘটনা সম্পর্কে পুলিশ অবগত রয়েছে এবং এর আগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে দেশ ছাড়ার হুমকির বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট