1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান হাটহাজারী এনায়েতপুরে শ্রীশ্রী মা মগধেশ্বরী মন্দিরে দুই দিনব্যাপী মহোৎসবের আয়োজন ইসলাম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ ও বিয়ে ছেলেকে ত্যাজ্য ঘোষণা পিতার আরেক মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখাতে শুনানি, আদেশ অপেক্ষমাণ জগন্নাথ হলে কিশোরীলাল রায় চৌধুরীর প্রতিকৃতি উন্মোচন শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয়বারের মতো গণেশ পূজা হাটহাজারীতে মন্দিরের পুকুর ভরাটে ৫০ হাজার টাকা জরিমানা সংগীতে ধর্মীয় চেতনা ছড়াতে মাঠে নামছে সনাতনী ব্যান্ড ‘মহামায়া’ সাভারের পানপাড়া মহল্লায় সনাতন মহাসংঘের সরেজমিন পরিদর্শন, ন্যায়বিচারের দাবি ফেনীতে ছাগলনাইয়ায় চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’ এর ১০ম গীতা দান কর্মসূচি সম্পন্ন।।

শপথের দিনই চা বাগানের নাট মন্দির সংস্কার দিয়ে যাত্রা শুরু করলো সৈয়দ মো. ফয়সল।

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

শপথ গ্রহণের দিন থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। হাতিমারা চা বাগানের দীর্ঘদিনের অবহেলিত নাট মন্দির সংস্কারের মাধ্যমে তাঁর উন্নয়ন কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে।

 

 

চা শ্রমিকদের দাবি অনুযায়ী শপথের দিনই সংস্কারকাজের সূচনা হওয়ায় বাগান এলাকায় আনন্দের সাড়া পড়েছে। স্থানীয় বাসিন্দা শেফালি মুন্ডা বলেন, ‘আমরা সারাবছরই কষ্টে দিন কাটাই। মন্দিরের অবস্থা খুব খারাপ ছিল। শপথের দিনই কাজ শুরু হওয়ায় আমরা আশাবাদী হয়েছি।’

 

 

স্থানীয় সূত্র জানায়, বহু বছর ধরে নাট মন্দিরটি জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। সংস্কারকাজ শুরু হওয়ায় ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে নতুন প্রাণ সঞ্চার হবে বলে মনে করছেন বাসিন্দারা।

 

 

চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল বলেন, নির্বাচনে বাগানের শ্রমিকরা উজাড় করে সমর্থন দিয়েছেন সৈয়দ মো. ফয়সলকে। ‘প্রথম দিনই তিনি সেই সমর্থনের মূল্য দিয়েছেন,’ বলেন তিনি। সত্য সনাতন টিভি

 

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হন সৈয়দ মো. ফয়সল। ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পরদিনই বাগানে সংস্কারকাজ শুরু হয়।

 

নির্বাচনের আগে তাঁর ছেলে সৈয়দ শাফকাত আহমেদ মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ২৮টি চা বাগান ঘুরে শ্রমিকদের জীবনমান, শিক্ষা ও ধর্মীয় স্থাপনার অবস্থা পর্যবেক্ষণ করেন। উন্নয়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, নাট মন্দির সংস্কারের মাধ্যমে তার সূচনা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

 

এর আগে চন্ডিছড়া চা বাগানে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়। স্থানীয়রা আশা করছেন, ধারাবাহিক উন্নয়ন উদ্যোগে চা শ্রমিকদের জীবনমানে ইতিবাচক পরিবর্তন আসবে। সত্য সনাতন টিভি

 

সৈয়দ শাফকাত আহমেদ বলেন, ‘আমরা কথার চেয়ে কাজে বিশ্বাসী। সততা ও আন্তরিকতার সঙ্গে এলাকার উন্নয়নে কাজ করব। বিশেষ করে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট