রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাঙামাটির লংগদুতে শিবরাত্রি মহোৎসবে মহামায়া সেবা কল্পের রুদ্রাক্ষ বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

রাঙামাটির লংগদু উপজেলার জালিয়াপাড়া শ্রী শ্রী শিব মন্দিরে শিবরাত্রি উপলক্ষে আয়োজিত মহোৎসব অনুষ্ঠানে ভক্তদের মধ্যে রুদ্রাক্ষ বিতরণ করেছে মহামায়া সেবা কল্প।

 

মঙ্গলবার দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও ভক্তিমূলক কর্মসূচির মধ্য দিয়ে মহোৎসব সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ভক্তদের মধ্যে রুদ্রাক্ষ বিতরণ করা হয়। কর্মসূচিতে সংস্থাটির পরিচালক শ্রী হিমেল মিস্ত্রি অঙ্গনসহ অন্যান্য সেবকরা অংশ নেন। সত্য সনাতন টিভি

 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রুদ্রাক্ষ বিতরণের মাধ্যমে ভক্তদের আধ্যাত্মিক চর্চায় উদ্বুদ্ধ করা এবং ধর্মীয় বন্ধন সুদৃঢ় করাই এ উদ্যোগের লক্ষ্য।

 

সংস্থার পরিচালক হিমেল নন্দী বলেন, “রুদ্রাক্ষ বিতরণের ফলে রাঙামাটি জেলার হিন্দুরা সামাজিকভাবে আরও সঙ্ঘবদ্ধ হয়ে সনাতন ধর্মের প্রচার এবং সনাতনী সংস্কৃতির ধারক-বাহক হওয়ার অঙ্গীকার গ্রহণ করেছেন।” সত্য সনাতন টিভি

 

আয়োজকেরা জানান, মহামায়া সেবা কল্প একটি স্বতন্ত্র সামাজিক-ধর্মীয় সংস্থা হিসেবে দীর্ঘদিন ধরে জেলার সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় ও মানবিক কার্যক্রমে যুক্ত রয়েছে। শিবরাত্রির মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবে ভক্তদের পাশে থাকতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেন।

 

অনুষ্ঠানে স্থানীয় ভক্তবৃন্দ ও বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কর্মসূচি শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews