রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মহা তীর্থ চন্দ্রনাথ ধামে ভক্তদের নিরলস সেবায় প্রশংসিত বাংলাদেশ হিন্দু মহাসংঘ

  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত পবিত্র তীর্থস্থান চন্দ্রনাথ ধামে গত ১৬ ফেব্রুয়ারি আয়োজিত ধর্মীয় কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান উপলক্ষে আগত হাজারো ভক্তের সেবা, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে দিন-রাত নিরলসভাবে কাজ করেছেন বাংলাদেশ হিন্দু মহাসংঘের প্রায় ৩০০ স্বেচ্ছাসেবক।

 

তীর্থে আগত ভক্তদের নির্বিঘ্ন দর্শন, পূজা ও যাতায়াত নিশ্চিত করতে সংগঠনের উদ্যোগে সুপরিকল্পিত সেবা কার্যক্রম পরিচালিত হয়। স্বেচ্ছাসেবকদের কয়েকটি দলে ভাগ করে দায়িত্ব বণ্টন করা হয়। তাঁরা শৃঙ্খলা রক্ষা, ভিড় নিয়ন্ত্রণ, পথনির্দেশনা, বিশ্রাম সহায়তা, প্রাথমিক চিকিৎসা এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় সক্রিয় ভূমিকা রাখেন। পাহাড়ি পথ ও তীর্থযাত্রার বিশেষ পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা ও দিকনির্দেশনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

 

সংগঠনের নেতারা সত্য সনাতন টিভিকে জানান, দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তাঁদের সমন্বিত প্রচেষ্টায় তীর্থস্থানে এক সুশৃঙ্খল ও ভক্তিময় পরিবেশ সৃষ্টি হয়। ফলে দর্শনার্থীরা নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

 

সীতাকুণ্ড এলাকায় সেবামূলক কার্যক্রমের কেন্দ্র স্থাপন করা হয়। সেখানে পালাক্রমে দায়িত্ব পালন করে স্বেচ্ছাসেবকেরা সার্বক্ষণিক সহায়তা দেন। বিশেষ করে নারী, শিশু ও বয়োজ্যেষ্ঠ তীর্থযাত্রীদের সহযোগিতায় পৃথক নজরদারি টিম সক্রিয় ছিল বলে জানানো হয়। সত্য সনাতন টিভি

 

এবারের আয়োজনে ৩০০ সদস্যবিশিষ্ট মহাসংঘের টিমের সঙ্গে যুক্ত ছিলেন সাবেক সনাতনী সংগঠক টিম্পল পাল। তিনি স্বেচ্ছাসেবকদের সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন। বিরূপাক্ষ মন্দির ও চন্দ্রনাথের মূল মন্দিরে ৫০ সদস্যের একটি টিম তাঁর নেতৃত্বে দায়িত্ব পালন করে।

 

সংগঠনের এক নেতা বলেন, “সেবাই আমাদের সাধনা এই আদর্শকে সামনে রেখে আমরা ভক্তদের সেবাকে ধর্মীয় দায়িত্ব ও মানবিক কর্তব্য হিসেবে গ্রহণ করেছি। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।” সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় স্থানীয় ভক্তমণ্ডলী, তীর্থযাত্রী ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের ভূয়সী প্রশংসা করা হয়েছে। ধর্মীয় সম্প্রীতি, মানবসেবা ও সংগঠিত স্বেচ্ছাশ্রমের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এবারের আয়োজন বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews