1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
হাতিয়ায় হিন্দু বাড়িতে হামলা-ভাঙচুর এর প্রতিবাদে মানববন্ধন। আদিতমারী স্বর্ণামতি শিবাশ্রমে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর ফ্রি মেডিকেল। ফরিদপুরে এমপি চৌধুরী নায়াব ইউসুফকে ফুলেল শুভেচ্ছা জানালো পূজা উদযাপন ফ্রন্ট।  রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের কাছে চিরকুট। চট্টগ্রামে চন্দ্রনাথ ধামের শিবচতুর্দশী মেলায় লাখো পুণ্যার্থীর ঢল। হাবিপ্রবিতে মহাশিবরাত্রি উপলক্ষে মহামায়া সেবা কল্প বাংলাদেশ এর রুদ্রাক্ষ বিতরণ মহাশিবরাত্রি উপলক্ষে তিন জেলায় রুদ্রাক্ষ ও লাল সূতা বিতরণ করেছে গীতা কর্মবীর সংঘ। সনাতনী জাগরণ জোটের প্রতিনিধিসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে দিপু চন্দ্র দাসের পরিবারের হাতে ২৫ লাখ টাকার অনুদান হস্তান্তর। নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ কে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন হিন্দু মহাজোট । চকরিয়ায় ৪৫তম অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ সম্পন্ন।

হাতিয়ায় হিন্দু বাড়িতে হামলা-ভাঙচুর এর প্রতিবাদে মানববন্ধন।

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নোয়াখালীর হাতিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়সহ একাধিক পরিবারের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে রোববার মানববন্ধন করে ভুক্তভোগীরা জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন।

 

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রিয়াজ মার্কেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অর্ধশতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভোটের দিন থেকে ফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোনাদিয়া বাংলাবাজার ও রিয়াজ মার্কেট এলাকায় অন্তত ১০টি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে তাদের দাবি।

 

ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী, হামলাকারীরা ঘরে ঢুকে গালিগালাজ, লুটপাট ও গবাদিপশুর ওপর হামলা চালায়। কয়েকজন জানান, ভোটের তিন দিন পরও তাদের যেখানেই পাওয়া গেছে, সেখানেই মারধর করা হয়েছে। সত্য সনাতন টিভি

 

দীপক চন্দ্র দাস অভিযোগ করেন, ভোটের পরদিন রাতে বাজারে তাকে ও তাঁর ছেলেকে মারধর করা হয়। দুর্জয় ধন দাসের পরিবারের দাবি, হামলাকারীরা তাদের গবাদিপশু পিটিয়ে আহত করে এবং বাড়ি ছাড়ার হুমকি দেয়। কাকন চন্দ্র দাস বলেন, বাজারে তাঁকে হাতুড়ি দিয়ে আঘাত করে পকেট থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়। সত্য সনাতন টিভি

 

একাধিক নারী ভুক্তভোগী অভিযোগ করেন, বিজয় মিছিলের সময় তাঁদের বাড়িতে ঢুকে পুরুষদের টেনে নেওয়ার চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও মারধর করা হয়। নিরাপত্তাহীনতার কারণে কেউ কেউ বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বলেও জানান।

 

এদিকে বুড়িরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে গৌর হরি মাঝি বাড়ির মৃদুল চন্দ্র দাসের বাড়িতেও হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, ভোটকেন্দ্রের পাশে বাড়ি হওয়ায় নৌবাহিনীর সদস্যদের জানালেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি। পাশের বাসিন্দা ও পল্লী চিকিৎসক খনেশ দাস দাবি করেন, হামলাকারীরা তাঁকে অস্ত্র দেখিয়ে হুমকি দেয়। সত্য সনাতন টিভি

 

অন্যদিকে চরইশ্বর ইউনিয়নের মুলা মার্কেটে হাজি কামাল সর্দারের সাতটি ঘর পুড়ে যাওয়ার ঘটনা ঘটে। একই সঙ্গে একটি গাড়ি ও দুটি সিএনজিতে আগুন দেওয়ার অভিযোগ রয়েছে। ক্ষতিগ্রস্তের দাবি, আগের দিন তাঁকে হুমকি দেওয়া হয়েছিল।

 

ভুক্তভোগীরা দাবি করেন, স্থানীয় কয়েকজনের নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র এসব ঘটনার সঙ্গে জড়িত। তবে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিছু বিষয় স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট