1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরের রামগঞ্জে হিন্দু পরিবারের বসতঘরে আগুন যশোরে ধানখেত থেকে ব্যবসায়ী অরুণ অধিকারীর মরদেহ উদ্ধার। বরিশালে শিক্ষক উত্তম কুমারকে পেটালেন স্বেচ্ছাসেবক নেতা। পঞ্চগড়-২ আসনে, সংখ্যালঘু ভোটারদের সমর্থনেই জয়ী বললেন ফরহাদ হোসেন আজাদ। মোদি আসছেন না, শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সিলেটে তারাপুর চা বাগানের শ্রীশ্রী গৌর নিতাই মন্দিরে অগ্নিসংযোগ। সীতাকুন্ড চন্দ্রনাথ ধামে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সেবা মেডিকেল ক্যাম্প শুরু। সীতাকুণ্ডে ৩০০ বছরের শিব চতুর্দশী মেলা শুরু,আগের তুলনায় ভক্ত কম আজ মহা শিব চতুর্দশী, ভক্তি-উপবাস ও পূজায় মুখর সনাতন ধর্মাবলম্বীরা। গাইবান্ধায় মহুরী সুজন রায়ের উপর হামলা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু।

সিলেটে তারাপুর চা বাগানের শ্রীশ্রী গৌর নিতাই মন্দিরে অগ্নিসংযোগ।

নিজস্ব প্রতিবেদন : সিলেট প্রতিনিধি |অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সিলেট নগরের তারাপুর চা বাগানে অবস্থিত শ্রীশ্রী গৌর নিতাই মন্দিরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার ভোরের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম বলেন, গুয়াবাড়ি এলাকায় অবস্থিত মন্দিরটিতে কে বা কারা আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নগর পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্দিরে কোনো সিসি ক্যামেরা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্দিরের দায়িত্বে থাকা মালা মুদি বলেন, ভোরের দিকে হঠাৎ আগুন লাগে এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ভেতরের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পাশের একটি দোকানের লোকজন প্রথমে ধোঁয়া দেখতে পেয়ে তাঁকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, পর্দাসহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে।

তিনি জানান, আগুনে শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব ও জগন্নাথ প্রভুর ছবি, শ্রীমদ্ভগবদগীতা এবং পূজার কাপড় ও পর্দা পুড়ে যায়। একটি পঞ্চতত্ত্বের ছবি তিনি কষ্ট করে উদ্ধার করতে পেরেছেন। এ ঘটনায় কারও সঙ্গে তাঁদের কোনো বিরোধ ছিল না বলেও দাবি করেন তিনি।

তারাপুর চা বাগানের বাসিন্দা রাজন রায় বলেন, প্রায় তিন বছর ধরে সেখানে পূজার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। হঠাৎ করে এ ধরনের ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বিকেলে তারাপুর চা বাগানের পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সুনীল মুদি থানায় গিয়ে মামলা করার উদ্যোগ নেন। তিনি বলেন, বাগান ও চা শ্রমিকদের পক্ষ থেকে মামলা করা হচ্ছে।

এদিকে, মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। বিকেলে জেলা কমিটির নেতারা মন্দির পরিদর্শন করেন এবং দায়ীদের দ্রুত বিচারের দাবি জানান। তাঁরা বলেন, নির্বাচনের আগে-পরে সাম্প্রদায়িক সহিংসতা এড়াতে বারবার উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হলেও এমন ঘটনা উদ্বেগজনক।

এ সময় উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, সদস্যসচিব প্রণব জ্যোতি পাল, প্রীতম রায়, তারাপুর চা বাগানের সংগঠক বিজয় মোদী, দিলীপ হালদার ও নরেন মোদী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট