শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

ফ্রান্সে প্রথম হিন্দু মন্দির নির্মাণের সূচনা, ভারত থেকে পৌঁছাল খোদাই করা পাথর

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৮২ বার পড়া হয়েছে

ভারত ও ফ্রান্সের দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধনে যুক্ত হলো এক ঐতিহাসিক অধ্যায়। প্যারিসের উপকণ্ঠে বুসি-সাঁ-জর্জে ফ্রান্সের প্রথম হিন্দু মন্দির নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে। এই মন্দির নির্মাণের জন্য ভারত থেকে প্রথম দফার খোদাই করা পাথর ইতিমধ্যেই ফ্রান্সে পৌঁছেছে।

Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha (BAPS)-এর উদ্যোগে পাঠানো এই পাথরগুলো ভারতের প্রাচীন ঐতিহ্যবাহী শিল্পরীতি অনুসরণ করে তৈরি। দেশের দক্ষ কারিগরদের হাতে খোদাই করা এসব পাথরে শতাব্দীপ্রাচীন ভারতীয় শিল্প ও স্থাপত্যের নিখুঁত ছাপ ফুটে উঠেছে। এই পাথর দিয়েই ফ্রান্সে প্রথম হিন্দু মন্দিরের নির্মাণকাজ শুরু হবে। সত্য সনাতন টিভি

মন্দির নির্মাণে ভারতীয় শিল্পীদের পাশাপাশি অংশ নেবেন ফরাসি কারিগররাও। উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রকল্পে যুক্ত রয়েছেন এমন কিছু ফরাসি শিল্পী, যারা ঐতিহাসিক নোত্র-দাম ক্যাথেড্রালের পুনর্নির্মাণ কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ফলে ভারতীয় ঐতিহ্য ও ফরাসি শিল্পকলার এক অনন্য সমন্বয় দেখতে পাওয়া যাবে এই মন্দিরে।

এই মন্দির শুধু ধর্মীয় উপাসনার স্থান হিসেবেই নয়, বরং একটি সাংস্কৃতিক, শিক্ষামূলক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বকে আরও দৃঢ় করবে এই স্থাপনা এমনটাই আশা সংশ্লিষ্ট মহলের। সত্য সনাতন টিভি

মন্দির নির্মাণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জীব কুমার সিংলা-সহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁরা এই উদ্যোগকে ভারত ও ফ্রান্সের সহযোগিতার এক ঐতিহাসিক নিদর্শন হিসেবে উল্লেখ করেন। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও জানান, ফ্রান্সে এই ধরনের হিন্দু মন্দির এই প্রথম নির্মিত হতে যাচ্ছে, যা দেশটির বহুসাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews