রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খুলনা, বরিশাল ও যশোরে শীতার্ত হিন্দু পরিবারের মাঝে কম্বল বিতরণ করলো ‘মহামায়া সেবা কল্প বাংলাদেশ’।

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

 

খুলনা, বরিশাল ও যশোরে দারিদ্রসীমার নিচে বসবাসকারী অসহায় ও শীতার্ত সনাতনী হিন্দু পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে হিন্দু সেবা ও কল্যাণমূলক স্বতন্ত্র সংস্থা ‘মহামায়া সেবা কল্প বাংলাদেশ’ (Mahamaya Seva Kalpa Bangladesh)।

 

২৫ জানুয়ারি ২০২৬ ইংরেজি শুক্রবার একযোগে এই তিন জেলায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। সংগঠনের স্থানীয় সেবকদের মাধ্যমে বিভিন্ন এলাকার শীতার্ত পরিবারের হাতে কম্বল তুলে দেওয়া হয়। সত্য সনাতন টিভি

 

বরিশাল জেলার পক্ষ থেকে এ কার্যক্রমে অংশ নেন সেবক শ্রী সুমন কুমার হালদার ও শ্রী লিখন কুমার মাঝি। খুলনা জেলার পক্ষ থেকে সেবায় যুক্ত ছিলেন শ্রী শুভজিৎ বিশ্বাস ও শ্রী সাগর বিশ্বাস।

যশোর জেলায় কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন শ্রী প্রান্ত দাস, শ্রী বিদ্যুৎ দাস, শ্রী সূর্য দাস ও শ্রী জয় দাস। সত্য সনাতন টিভি

 

এ সময় মহামায়া সেবা কল্প বাংলাদেশের নেতারা বলেন, “বাংলাদেশে হিন্দু সমাজের সেবায় আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।”

 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও দেশের বিভিন্ন প্রান্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews