1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মহাপীঠ মা ভবানী মন্দিরে মাতৃভক্তদের দর্শন ও পূজা সম্পন্ন। পটুয়াখালীতে স্কুলছাত্রী রাই কর্মকার এর ঝুলন্ত মরদেহ উদ্ধার তেলঙ্গানায় ৮০০ বছরের প্রাচীন শিবমন্দির ভাঙা নিয়ে তীব্র বিতর্ক পশ্চিমবঙ্গের স্কুলে বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’, বদলে গেল প্রার্থনা সংগীতের নিয়ম নয়ন সাধুর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন ২০০ টাকার বিনিময়ে অক্সিজেন খুলে নেওয়ার প্রাণ গেল হিন্দু নারীর আইন পেশায় সফলতার দশ পেরিয়ে একাদশ বর্ষে পদার্পণ করেছেন এড. তাপস পোরশায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আদিবাসী নেতা রামলাল কেরকেটার আধুনিক সুরে ধর্মীয় গানের প্রচারে এগিয়ে যাচ্ছে সনাতনী ব্যান্ড “সত্যম” একাত্তরের ক্ষত বুকে নিয়েই বিদায় নিলেন বীরাঙ্গনা টেপরী রাণী

বাঁশখালী সনাতনী নবপ্রজন্মের জন্য ঐতিহাসিক আয়োজন, সহস্র কণ্ঠে বেদমন্ত্রপাঠে মুখরিত অদ্বৈতানন্দ ঋষিমঠ প্রাঙ্গণ

নিজস্ব প্রতিবেদক : বাঁশখালী প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সনাতনী নব প্রজন্মের জন্য এক অনন্য ও ঐতিহাসিক ধর্মীয়-আধ্যাত্মিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শিবকল্পতরু শ্রী শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের মানসপুত্র এবং বাঁশখালী কেন্দ্রীয় অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের প্রতিষ্ঠাতা আচার্য ব্রহ্মলীন শ্রী শ্রীমৎ স্বামী পূর্ণানন্দ পুরী মহারাজের তিরোধান দিবস উপলক্ষে বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় এই আয়োজন সম্পন্ন হয়।

গত ১৬ জানুয়ারি ২০২৬ ইংরেজি শুক্রবার কেন্দ্রীয় অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশন প্রাঙ্গণে সহস্র কণ্ঠে বেদমন্ত্রপাঠ অনুষ্ঠিত হয়। এই আয়োজন বিশ্বশান্তি, ঐক্য ও সামষ্টিক চেতনার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে উপস্থিত সকলের মনে গভীর প্রভাব ফেলে।

অনুষ্ঠানে বাঁশখালীর বিভিন্ন গীতাভিত্তিক সংগঠনের গীতা প্রশিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। পাশাপাশি সকল গীতাবিদ্যাপীঠের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে ওঠে মঠ প্রাঙ্গণ। দলগত ও সম্মিলিত প্রচেষ্টায় বেদপাঠের প্রতি নবপ্রজন্মের ভীতি দূর করার এক অনুকরণীয় শিক্ষামূলক দৃষ্টান্ত স্থাপিত হয়। সত্য সনাতন টিভি

অনুষ্ঠানজুড়ে এক অপরিসীম আনন্দ ও পরমানন্দময় আধ্যাত্মিক অনুভূতির প্রকাশ ঘটে। বেদের শাশ্বত আহ্বান “সংগচ্ছধ্বং সংগবধ্বং” অর্থাৎ, “একসাথে চল, একসাথে বল” এই মহাবাণীতে কিছুক্ষণের জন্য অনুরণিত হয় পুরো অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশন প্রাঙ্গণ। সত্য সনাতন টিভি

এই মহতী উদ্যোগের সম্পূর্ণ কৃতিত্ব বাঁশখালীর নিঃস্বার্থ, বিনয়ী ও নিবেদিতপ্রাণ গীতা প্রশিক্ষকদের। পাশাপাশি সেই সকল মাতাপিতার প্রতিও রইল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা, যারা তাদের সন্তানদের এ ধরনের ধর্মীয় ও মূল্যবোধভিত্তিক আয়োজনে অংশগ্রহণে উৎসাহিত করেছেন।

অনুষ্ঠানের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে দলগত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কঠিনতম কাজও সহজ ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট