রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চট্টগ্রাম–৯ আসনে সনাতনী সংগঠনের নেতাদের সঙ্গে আবু সুফিয়ানের মতবিনিময়।

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম–৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বিভিন্ন সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ এবং মঠ–মন্দিরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধিরা তাঁদের নানাবিধ সমস্যা, উদ্বেগ ও ক্ষোভের কথা তুলে ধরেন।

মতবিনিময় সভায় বক্তারা নিরাপত্তা, ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা, উৎসব আয়োজনের পরিবেশ, সামাজিক মর্যাদা ও নাগরিক অধিকারসহ বিভিন্ন বিষয়ে তাঁদের দাবি ও প্রত্যাশার কথা জানান। আবু সুফিয়ান মনোযোগ দিয়ে প্রত্যেক বক্তার বক্তব্য শোনেন এবং তা নোট করেন। তিনি বলেন, সনাতনী সম্প্রদায়ের ন্যায্য দাবি ও সমস্যার সমাধানে তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং সংশ্লিষ্ট জায়গায় বিষয়গুলো তুলে ধরবেন। সত্য সনাতন টিভি

সভায় শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সৎসঙ্গ, হিন্দু মহাজোট, হিন্দু সংহতি, সনাতনী অধিকার আন্দোলন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি, রামকৃষ্ণ মিশন মঠ ও মন্দিরের প্রতিনিধি, জাগো হিন্দু পরিষদ, শারদাঞ্জলি ফোরাম, শ্রীশ্রী হনুমান জয়ন্তী উদযাপন পরিষদ, বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ, রাম সেবক বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ, রামঠাকুর ধাম সেবাশ্রম, বাংলাদেশ হিন্দু পরিষদ, সনাতন, সনাতন বিদ্যার্থী সংসদসহ বিভিন্ন মঠ ও মন্দিরের চার শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীরা এ ধরনের মতবিনিময়কে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে সমস্যাগুলো তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে, যা পারস্পরিক আস্থা ও সমাধানের পথ সুগম করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews