রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দীর্ঘদিনের দ্বিধা-দ্বন্দ্বের অবসান ঘটিয়ে বানারীপাড়া শ্রীগুরু সংঘের নবগঠিত কমিটি গঠন

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

বাংলাদেশ শ্রীগুরু সংঘ, কেন্দ্রীয় আশ্রমের আওতাধীন বরিশালের বানারীপাড়া শাখা সংঘের কমিটি গঠন করা হয়েছে। শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের সাংগঠনিক সম্পাদক বন্দর বাজারের বিশিষ্ট স্বর্ন ব্যবসায়ী বাবু ভক্ত কর্মকারকে সভাপতি এবং বিশিষ্ট কাপড় ব্যবসায়ী জহর সাহা কে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটি বানারীপাড়া শাখা সংঘের দীর্ঘদিনের দ্বিধা-বিভক্তির অবসান ঘটানোর ক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।

বানারীপাড়া শ্রীগুরু সংঘের নবনির্বাচিত কমিটি উপহার দেয়া এবং দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে শাখা সংঘকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা। তার এই অসামান্য অবদানে অত্র শাখা সংঘের সকল সদস্য ও ভক্তবৃন্দের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

রিয়াজ মৃধা বলেন, জাতি,ধর্ম, বর্ন নির্বিশেষে এই এলাকায় কোনো বৈষম্য থাকবেনা। একটি ঐক্যবদ্ধ অসাম্প্রদায়িক বানারীপাড়া বিনির্মানে আমি এবং আমার দল সার্বক্ষনিক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কথা প্রসঙ্গে ভক্ত কর্মকার জানান, শ্রীগুরু সংঘের মূলনীতি হলো সত্য, সেবা, নীতি ও ধর্ম’ এই চারটি স্তম্ভের উপর ভিত্তি করে একটি আদর্শ জীবনযাপন এবং মানবজাতির কল্যাণ সাধন করা, যার প্রধান উদ্দেশ্য হলো সঙ্ঘ শক্তির প্রতিষ্ঠা, আদর্শ গৃহস্থ জীবন গঠন এবং ভক্তদের মধ্যে ভাব বিনিময় করা। শাখা সংঘ কতৃক আয়োজিত আসন্ন বাৎসরিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতায় কামনা করেন। মানবসেবার মহান ব্রত নিয়ে বানারীপাড়া শ্রীগুরু শাখা সংঘের ঐক্য প্রতিষ্ঠায় নতুন এই কমিটি অগ্রণী ভুমিকা পালন করবে বলেও জানান তিনি।

১৬ জানুয়ারি শুক্রবার বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাসস্ট্যান্ড সংলগ্ন ঐতিহ্যবাহী বনিক বাড়ির শ্রীগুরু মন্দির প্রাঙ্গণে একটি আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে শাখা সংঘের সদস্যদের উপস্থিতিতে পারষ্পরিক সমঝোতার ভিত্তিতে নবনির্মিত এই কমিটি করা হয়। কমিটি করার পরক্ষণে সদ্য ঘোষিত সাধারণ সম্পাদক জহর সাহার বন্দর বাজারের কাপড়ের দোকানে এক মিলনমেলায় পরিনত হয় । পরবর্তীতে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। ০২ ফেব্রুয়ারি সবার মতামতের ভিত্তিতে পূর্নাঙ্গ কমিটি করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews