1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৬তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞে মুখর কক্সবাজার চাউল বাজার নিয়ামতপুর সার্বজনীন দুর্গা মন্দিরে নতুন কমিটি গঠন, নেতৃত্বে সাগর দাস ও রিদয় কুমার হবিগঞ্জে আইনজীবী শ্যামল দাসের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, শহরে আতঙ্ক দোল পূর্ণিমায় সারা দেশে ৫০১টি তুলসী বৃক্ষ রোপণের ঘোষণা হবিগঞ্জে কোটি টাকার কষ্টিপাথরের গিরিধারী শিলা চুরি চন্দনাইশে মোটরসাইকেল দুর্ঘটনায় সানু ধর নামে এক যুবকের মৃত্যু সীতাকুণ্ডে বাংলাদেশ গীতা পরিষদ এর উদ্যোগে গীতা প্রতিযোগিতার আয়োজন চাঁদপুরে হিন্দু বিয়েতে চাঁদা না দেওয়ায় হামলা, আহত ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদ্বোধন হলো ‘শ্রীশ্রী দুর্গা গীতাপীঠ’ আনোয়ারায় নতুন দিগন্তের সূচনা। বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর আকবরশাহ থানা শ্রীশ্রী পবনপুত্র জয়ন্তী উপ-কমিটি ঘোষণা

সড়ক দুর্ঘটনায় নিহত সনাতনী যুবকের পরিচয় শনাক্ত, নিহত ব্যাক্তির নাম শিবু শীল।

নিজস্ব প্রতিবেদক : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি :
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আজিজনগর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। গতরাত আনুমানিক ১ ঘটিকায় সংঘটিত এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

 

পরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাইয়ের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করে পুলিশ। নিহত যুবকের নাম শিবু শীল। তাঁর পিতার নাম সোনারাম শীল এবং মাতার নাম রানী বালা শীল। তিনি কর্ণফুলী উপজেলার শীলপাড়া, ফাজিলহাট এলাকার বাসিন্দা।

 

পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর প্রথমে নিহত ব্যক্তিকে অজ্ঞাত হিসেবে চিহ্নিত করা হয়। পরবর্তীতে এনআইডি ডাটাবেস যাচাই করে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়। বর্তমানে নিহত শিবু শীলের মরদেহ চিরিঙ্গা থানা হেফাজতে সংরক্ষিত রয়েছে।

 

আইনশৃঙ্খলা বাহিনী নিহতের স্বজনদের দ্রুত চিরিঙ্গা থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে নিহতের পরিবারের কাছে সংবাদটি পৌঁছে দিতে সকলকে বিষয়টি শেয়ার করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট