1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৬তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞে মুখর কক্সবাজার চাউল বাজার নিয়ামতপুর সার্বজনীন দুর্গা মন্দিরে নতুন কমিটি গঠন, নেতৃত্বে সাগর দাস ও রিদয় কুমার হবিগঞ্জে আইনজীবী শ্যামল দাসের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, শহরে আতঙ্ক দোল পূর্ণিমায় সারা দেশে ৫০১টি তুলসী বৃক্ষ রোপণের ঘোষণা হবিগঞ্জে কোটি টাকার কষ্টিপাথরের গিরিধারী শিলা চুরি চন্দনাইশে মোটরসাইকেল দুর্ঘটনায় সানু ধর নামে এক যুবকের মৃত্যু সীতাকুণ্ডে বাংলাদেশ গীতা পরিষদ এর উদ্যোগে গীতা প্রতিযোগিতার আয়োজন চাঁদপুরে হিন্দু বিয়েতে চাঁদা না দেওয়ায় হামলা, আহত ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদ্বোধন হলো ‘শ্রীশ্রী দুর্গা গীতাপীঠ’ আনোয়ারায় নতুন দিগন্তের সূচনা। বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর আকবরশাহ থানা শ্রীশ্রী পবনপুত্র জয়ন্তী উপ-কমিটি ঘোষণা

আরব সাগরে কুম্ভ প্রারম্ভে পূর্ণস্নান, বিশ্ব পরিক্রমায় স্বামী শুভানন্দ পুরী মহারাজ।

স্টাফ রিপোর্টার : জয় দেব নাথ | আরব আমিরাত
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

 

আরব আমিরাতের আজমান কর্ণিস বীচে আরব সাগরে পূর্ণস্নানের মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী ঋষিধামে অনুষ্ঠিতব্য ২২তম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার প্রারম্ভিক আনুষ্ঠানিকতা। কুম্ভ প্রচার অভিযাত্রার অংশ হিসেবে এই পূর্ণস্নান অনুষ্ঠিত হয়।

 

উল্লেখ্য, আধ্যাত্মিক জগতের শিরোমণি শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ কুম্ভ প্রচার অভিযাত্রায় ভক্তদের নিয়ে বিভিন্ন নদী ও সমুদ্রে পূর্ণস্নান করতেন। গুরুদেবের সেই পবিত্র পদাঙ্ক অনুসরণ করে তাঁর শিষ্য শ্রীমৎ স্বামী শুভানন্দ পুরী মহারাজ ভক্তদের সঙ্গে নিয়ে আরব সাগরে এই পূর্ণস্নান সম্পন্ন করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ভক্ত ও অনুসারীরা সত্য সনাতন টিভিকে জানান, এই পূর্ণস্নান বিশ্বজুড়ে কুম্ভমেলার ভাবধারা ও আধ্যাত্মিক চেতনা প্রচারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রবাসে অবস্থানরত ভক্তদের মাঝেও এর মাধ্যমে ধর্মীয় ঐক্য ও আধ্যাত্মিক অনুশীলনের বার্তা পৌঁছে দেওয়া হয়।

 

এসময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সুবোধ চৌধুরী শিবু, প্রদীপ ভট্টাচার্য, উজ্জ্বল দাশ, রণী দত্ত, কেবশ শাহা, জয় দাশ, তাপস সুশীল, সচিন শীল, রাজিব সুশীল, গৌবিন্দ প্রভু, লিপটন দেবনাথ লিপু প্রমুখ।

 

পবিত্র এই পূর্ণস্নানের মাধ্যমে আসন্ন আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার জন্য বিশ্বব্যাপী ভক্তদের মধ্যে নতুন করে উদ্দীপনা ও আধ্যাত্মিক আবেশ সৃষ্টি হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট