মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের রথযাত্রায় রাধা-কৃষ্ণের রূপে দুই তরুণী, ভাইরাল ছবি শোকের মধ্যেও থামেনি দায়িত্ব, বাবার পথ ধরে হবিষ্যান্নের পোশাকেই অজগর উদ্ধার করলেন ছেলে চট্টগ্রামে বাংলাদেশ হিন্দু পরিষদের রথযাত্রা মহোৎসব সাদুল্লাপুরে অর্ধশত কণ্ঠে গীতা পাঠ ও রাধাকৃষ্ণ লীলা কীর্তন হরিদাস চন্দ্রের মুক্তির দাবিতে ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ রথযাত্রার আয়োজন শেষে বন্যার্তদের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট বাঁশখালী উপজেলা শাখা বর্ণাঢ্য র‍্যালিতে চট্টগ্রামে রথযাত্রায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের অংশগ্রহণ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনন্য কৃতিত্ব: ট্যালেন্টপুলে বৃত্তি পেল বরগুনার যমজ তিন বোন রথযাত্রায় তৃষ্ণার্ত পুণ্যার্থীদের হাতে পানির বোতল তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন চট্টগ্রামের ব্যবসায়ী আরমান হোসেন রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা ছিলেন গৃহবধূ; ঝালকাঠিতে মলিনা রায়ের মরদেহ উদ্ধার

বাংলাদেশ সনাতনী বৈদিক বিদ্যালয়ের মৌলভীবাজার জেলা কমিটি অনুমোদন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ সনাতনী বৈদিক বিদ্যালয়ের মৌলভীবাজার জেলা পরিচালনা পর্ষদের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ।

 

আজ ০১ জানুয়ারি ২০২৬ ইংরেজি বৃহস্পতিবার কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত কমিটির মেয়াদ দুই বছর কার্যকর থাকবে।

 

কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভাপতি সুমন সরকার ও সাধারণ সম্পাদক সাজেন কৃষ্ণ বল স্বাক্ষরিত অনুমোদনপত্রে বলা হয়েছে, প্রয়োজনে জরুরি পরিস্থিতিতে কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ জেলা কমিটির সদস্য সংযোজন বা বিয়োজন করতে পারবে।

 

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজয় সরকার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজন দাশ রাজ এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন কৃষ্ণ মোহন দেব। এ ছাড়া সহসভাপতি, সহসাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে জেলার সনাতনী সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

সংশ্লিষ্টরা জানান, নতুন এই কমিটির মাধ্যমে মৌলভীবাজার জেলায় সনাতনী বৈদিক শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। বৈদিক শিক্ষা বিস্তার, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং শিশু-কিশোরদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

বাংলাদেশ সনাতনী বৈদিক বিদ্যালয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলার বিভিন্ন মঠ-মন্দিরের প্রতিনিধি ও সনাতনী সমাজের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews