রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মহাবলী মারুতি সংঘের উদ্যোগে অনলাইন গীতা পাঠ প্রতিযোগিতার আয়োজন, যেভাবে অংশগ্রহণ করবেন

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

 

ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার প্রসারে প্রথমবারের মতো অনলাইন গীতা পাঠ প্রতিযোগিতা ২০২৬–এর আয়োজন করেছে মহাবলী মারুতি সংঘ। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত শ্রীমদ্ভগবদ্‌ গীতার বাণী ঘরে ঘরে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

 

আয়োজকেরা জানান, “নিজে গীতা পাঠ করুন, অন্যকে গীতা পাঠে উৎসাহিত করুন” এই আদর্শকে সামনে রেখে সব বয়সী শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে প্রতিযোগিতায়। অনলাইনের মাধ্যমে ভিডিও পাঠিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন আগ্রহীরা।

 

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিযোগীকে তার নাম, অধ্যয়নরত শ্রেণি, পূর্ণ ঠিকানা, পাঠ করা অধ্যায়ের নাম ও শ্লোক সংখ্যা উল্লেখ করতে হবে। ভিডিও ধারণের সময় বাহ্যিক শব্দ সম্পূর্ণভাবে পরিহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

গীতা পাঠের ভিডিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ০১৯৭৪-১১২৭৯৭, ০১৮৩৮-২১৫৭০৯ ও ০১৭২৫-৪৫৭৬০০ নম্বরে পাঠানো যাবে।

 

আয়োজকদের আশা, এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্ম শ্রীমদ্ভগবদ্‌ গীতার শিক্ষার প্রতি আগ্রহী হবে এবং সমাজে ধর্মীয় ও নৈতিক চেতনা আরও সুদৃঢ় হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews