1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে “সনাতনী ঐক্য ধারা”র উদ্যোগে অনুষ্ঠিত হবে “ঐশ্বরিক নৌকা বিহার” পলাশবাড়ীতে রামের মূর্তি নির্মাণবিরোধী মানববন্ধন স্থগিত, শুক্রবার জনসমাবেশের ঘোষণা সংসারের দায়িত্ব কাঁধে নেওয়া বিজয়ের জীবন থামল ১৯ বছরেই পটিয়ায় চক্রশালায় ছিনতাইকারী দলের হামলা: ছুরিকাঘাতে হিন্দু যুবক নিহত, আহত আরও একজন সুনামগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনের দাবি দিঘীনালায় পুরুষোত্তম মাস উপলক্ষে মঙ্গল দীপ প্রজ্বলন ও নাম সংকীর্তন দিল্লির অগ্নিকাণ্ডে নিঃশেষ আগারওয়াল পরিবার, এক সপ্তাহেই ৯ জনের মৃত্যু ফরিদপুরে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে ভক্তদের মধ্যে শরবত বিতরণ ইসরাইলে স্থাপিত হবে ছত্রপতি শিবাজির বিশাল ভাস্কর্য রাউজানের মাটির ঘরেই শুরু হয়েছিল বাংলাদেশ ইসকনের যাত্রা

মাইনরিটি ঐক্য জোটের আনুষ্ঠিক আত্মপ্রকাশ, সংখ্যালঘু অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সুকৃতি কুমার মণ্ডলের

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায়, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অস্তিত্ব রক্ষার লক্ষ্যে “মাইনরিটি ঐক্য জোট (Minority Unity Coalition)”–এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সংখ্যালঘু সম্প্রদায়ের সকল সংগঠন, নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের এক ছাতার তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সম্মানিত সভাপতি শ্রী সুকৃতি কুমার মণ্ডল বলেন, বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও অস্তিত্ব রক্ষার সংগ্রামে দলটি শুরু থেকেই সক্রিয় রয়েছে এবং ভবিষ্যতেও এই দায়িত্বশীল অবস্থান থেকে কাজ করে যাবে।

 

তিনি জানান, এ পর্যন্ত তিনি দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ৭০টিরও অধিক সংগঠনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ, ফোনালাপ, ব্যক্তিগত ও সাংগঠনিক যোগাযোগ সম্পন্ন করেছেন। এসব সংগঠনের নাম ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে। “সত্য সনাতন টিভি”

 

সুকৃতি কুমার মণ্ডল আরও বলেন, সংখ্যালঘু সম্প্রদায় যদি ঐক্যবদ্ধভাবে এক ছাতার তলে আসে, তবে অধিকার আদায়, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অস্তিত্ব রক্ষার সংগ্রাম অনেক বেশি কার্যকর ও শক্তিশালী হবে। বিচ্ছিন্ন অবস্থায় সংখ্যালঘুরা দুর্বল থাকলেও ঐক্যের মাধ্যমে তারা অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে পারবে। সত্য সনাতন টিভি

 

তিনি জোর দিয়ে বলেন, “ঐক্যই শক্তি। একলা কণ্ঠ সহজেই চাপা পড়ে যায়, কিন্তু সম্মিলিত কণ্ঠ অন্যায়ের দেয়াল ভেঙে দিতে পারে। আজ আর আলাদা আলাদা পথে নয় আমাদের পরিচয় একটাই, আমরা সংখ্যালঘু; আমাদের দাবি একটাই, একটি নিরাপদ, ন্যায্য ও বৈষম্যহীন বাংলাদেশ।”

 

অনুষ্ঠান শেষে মাইনরিটি ঐক্য জোটের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের সকল ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়কে একত্রিত করে একটি বৈষম্যহীন, নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করা হবে। “সত্য সনাতন টিভি”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট