রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাহারোলে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ হিন্দু ছাত্র মহাজোট

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ২০২৫ ইংরেজি রোজ মঙ্গলবার, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, কাহারোল উপজেলা শাখা, দিনাজপুরের উদ্যোগে কাহারোল উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

 

সকাল ৮ ঘটিকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের উপজেলা শাখার নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় তারা মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন। “সত্য সনাতন টিভি”

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কাহারোল উপজেলা শাখার সভাপতি ও অশ্বত্থ ফাউন্ডেশনের চেয়ারম্যান জয়ন্ত চন্দ্র দেবশর্ম্মা, সাংগঠনিক সম্পাদক ও অশ্বত্থ ফাউন্ডেশন-এর মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী মৃণাল চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক নিতাই রায়, দপ্তর সম্পাদক মহাদেব চন্দ্র রায়, সাবেক সাংগঠনিক সম্পাদক ও নির্বাহী সদস্য সিন্ধু রায়, নির্বাহী সদস্য দুর্জয় রায়, জয় রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, কাহারোল উপজেলা শাখার শ্রী নয়ন দেব। “সত্য সনাতন টিভি”

 

এ সময় উপজেলা শাখার সভাপতি ও অশ্বত্থ ফাউন্ডেশনের চেয়ারম্যান জয়ন্ত চন্দ্র দেবশর্ম্মা বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাই আমাদের জাতীয় ঐক্য, সাম্য ও স্বাধীনতার মূল ভিত্তি। এই চেতনাকে ধারণ করেই একটি অসাম্প্রদায়িক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।” তিনি সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews