রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কক্সবাজার জেলা হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি রাসেল দে’র শুভ বিবাহে সম্মাননা স্মারক প্রদান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কক্সবাজার জেলার সভাপতি শ্রী যুক্ত বাবু রাসেল দে’র শুভ বিবাহ উপলক্ষে উখিয়া উপজেলা হিন্দু ছাত্র মহাজোটের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু মহাজোট কক্সবাজার জেলার সভাপতি বুলবুল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু মহাজোট কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক সাগর মল্লিক।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু ছাত্র মহাজোট কক্সবাজার জেলার সহ-সভাপতি রাহুল কর্মকার, উখিয়া উপজেলা হিন্দু ছাত্র মহাজোটের অর্থ সম্পাদক সুমন ধর, প্রচার সম্পাদক শিবু চৌধুরী, রাজাপালং ছাত্র মহাজোটের সাধারণ সম্পাদক শিপন দে সহ মহাজোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে নেতৃবৃন্দ নবদম্পতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁদের দাম্পত্য জীবন যেন সুখ, শান্তি ও ভালোবাসায় পরিপূর্ণ হয় এই কামনা করেন।

 

নবদম্পতির সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট, উখিয়া উপজেলা পক্ষ থেকে শুভকামনা জ্ঞাপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews