1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে “সনাতনী ঐক্য ধারা”র উদ্যোগে অনুষ্ঠিত হবে “ঐশ্বরিক নৌকা বিহার” পলাশবাড়ীতে রামের মূর্তি নির্মাণবিরোধী মানববন্ধন স্থগিত, শুক্রবার জনসমাবেশের ঘোষণা সংসারের দায়িত্ব কাঁধে নেওয়া বিজয়ের জীবন থামল ১৯ বছরেই পটিয়ায় চক্রশালায় ছিনতাইকারী দলের হামলা: ছুরিকাঘাতে হিন্দু যুবক নিহত, আহত আরও একজন সুনামগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনের দাবি দিঘীনালায় পুরুষোত্তম মাস উপলক্ষে মঙ্গল দীপ প্রজ্বলন ও নাম সংকীর্তন দিল্লির অগ্নিকাণ্ডে নিঃশেষ আগারওয়াল পরিবার, এক সপ্তাহেই ৯ জনের মৃত্যু ফরিদপুরে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে ভক্তদের মধ্যে শরবত বিতরণ ইসরাইলে স্থাপিত হবে ছত্রপতি শিবাজির বিশাল ভাস্কর্য রাউজানের মাটির ঘরেই শুরু হয়েছিল বাংলাদেশ ইসকনের যাত্রা

যশোরে রাধা কৃষ্ণ মন্দির উদ্বোধন করলো হিন্দু মহাজোট।

স্টাফ রিপোর্টার : জয় দেব নাথ | যশোর
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

গত ১২ ডিসেম্বর ২০২৫ ইংরেজি রোজ শুক্রবার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা শাখার উদ্যোগে যশোর শহরের জেল রোড ঘোপ বেলতলা শ্রীশ্রী রাধা কৃষ্ণ মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মন্দির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা শাখার সভাপতি শ্রী অমল অধিকারী (সাহস)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলার উপদেষ্টা অধ্যাপক অখিল চক্রবর্তী।

 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিত অধিকারী, নির্বাহী সভাপতি শ্রী অমল ভাস্কর, সাংগঠনিক সম্পাদক ডাঃ নারায়ণ বিশ্বাস, কোষাধ্যক্ষ শ্রী বিকাশ সিকদার এবং কার্যকারী সদস্য শ্রী উজ্জ্বল দাস।

 

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রান্ত দাস ও যুগ্ম সাধারণ সম্পাদক সুজয় দাস উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

 

বক্তারা তাঁদের বক্তব্যে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ সংরক্ষণে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। “সত্য সনাতন টিভি”

 

উদ্বোধনী অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সংগঠনিক উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট