রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রেনুকা বালার পাশে কৃষ্ণ কণ্ঠ জাগ্রত সৎ সংঘ পরিবার, মানবতার অনন্য দৃষ্টান্ত

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের চকগৌড়ি গ্রামে শতবর্ষী সনাতনী মা রেনুকা বালা দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ছেলেকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বয়সের ভারে দাঁড়ানোর শক্তি নেই, হাঁটার শক্তি নেই তারপরও অসহায় সন্তানকে আগলে কোনোরকমে দিন কাটাচ্ছেন তিনি। বসতঘর নেই, খাবারের নিশ্চয়তা নেই এ রকম অবস্থায় দিন পার করছিলেন এই মা।

 

সম্প্রতি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে বিষয়টি নজরে আসে মানবসেবায় নিয়োজিত সংগঠন ‘কৃষ্ণ কণ্ঠ জাগ্রত সৎ সংঘ পরিবার’-এর। মানবিক দায়িত্ববোধ থেকে শনিবার সংগঠনের রাজশাহী বিভাগীয় টিম নওগাঁয় পৌঁছে রেনুকা দেবীর হাতে প্রয়োজনীয় সহায়তা তুলে দেন।

 

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

শ্রী বিক্রম কুমার, দপ্তর সম্পাদক এবং

সুরঞ্জিত কুমার, কার্যকরী সদস্য, কার্যনির্বাহী কমিটি বাংলাদেশ।

 

রেনুকা দেবীর জন্য যে সকল সামগ্রী প্রদান করা হয় তার মধ্যে ছিল

২৫ কেজি চালের বস্তা, খাবার তৈরির জন্য প্রয়োজনীয় তেল, মরিচ ও অন্যান্য মসলা, চিনি, এক সপ্তাহের কাঁচা বাজার, বালতি, মগ, ডেস্কি, শীতের পোশাক ও কম্বল, ছেলের জন্য লুঙ্গি, রেনুকা দেবীর জন্য একটি শাড়ি এবং প্রয়োজনীয় ওষুধ।

 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রেনুকা দেবীর প্রতিবন্ধী ছেলে যদি কোনো ছোটখাটো ব্যবসা শুরু করতে চান, তাহলে ভবিষ্যতে পুনরায় সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। তাদের লক্ষ্য কেবল একদিনের সহায়তা নয়, বরং একটি স্থায়ী সমাধানের দিকে এগিয়ে যাওয়া।

 

সহায়তা পাওয়ার পর রেনুকা দেবী সংগঠনের সদস্যদের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। মানবিক এই দৃশ্য উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে।

 

সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে সমাজের সামর্থ্যবান মানুষেরা যেন এগিয়ে আসে। একজন শতবর্ষী সনাতনী মা যাতে না খেয়ে, ঘর ছাড়া কষ্টে না থাকে এটা শুধু কোনো সংগঠনের নয়, সমাজেরও দায়িত্ব।

 

সেবায় নিবেদিত এই সংগঠন জানিয়েছে “মানবতা বাঁচুক, মানুষ বাঁচুক” এই বিশ্বাসেই তারা কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews