রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অভয়নগরের শ্রী শ্রী ১১ শিব মন্দিরে হিন্দু ছাত্র মহাজোটের পরিষ্কার–পরিচ্ছন্নতা কর্মসূচি

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

যশোরের অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী ১১ শিব মন্দিরে পরিষ্কার–পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, যশোর জেলা শাখা। শুক্রবার সকালে সংগঠনের নেতাকর্মীরা মন্দির প্রাঙ্গণ, মূল মন্দিরচত্বর ও আশপাশের এলাকা পরিষ্কার করেন।

 

কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি শিশির বিশ্বাস। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রান্ত দাস, যুগ্ম সাধারণ সম্পাদক সুজয় দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক সাগর বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য কর্মী–সদস্য।

 

সংগঠনের নেতারা সত্য সনাতন টিভিকে বলেন, “মন্দির শুধু ধর্মীয় উপাসনার জায়গা নয়, এটি আমাদের ঐতিহ্যের অংশ। তাই এসব ধর্মীয় স্থানের সুরক্ষা ও পরিচ্ছন্নতা রক্ষা করা আমাদের দায়িত্ব।” তাঁরা আরও জানান, নিয়মিত সামাজিক ও সেবামূলক উদ্যোগের অংশ হিসেবেই এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই মন্দির এলাকায় বড় ধরনের পরিষ্কার–পরিচ্ছন্নতার উদ্যোগ দেখা যায়নি। তরুণদের এমন অংশগ্রহণে তারা সন্তোষ প্রকাশ করেন।

 

কর্মসূচি শেষে স্বেচ্ছাসেবীরা মন্দিরের ভক্ত ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। মন্দিরের পরিবেশ আগের তুলনায় অনেক পরিপাটি হওয়ায় ভক্তরাও আনন্দ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews