রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয় রাজবংশীর পদত্যাগ,ব্যক্তিগত হতাশা ও ক্ষোভের বিস্ফোরণ।

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৪১৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির সভাপতি জয় রাজবংশী সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গতকাল রাতে তিনি তার অফিসিয়াল ফেসবুক আইডিতে একটি দীর্ঘ আবেগপূর্ণ স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

 

জয় রাজবংশী বলেন, দীর্ঘদিন ধরে তিনি সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে হিন্দুদের কল্যাণে কাজ করে আসছিলেন। “ঘরের খেয়ে বনের মোষ তাড়াই” বলেই তিনি মন্তব্য করেন। তার দাবি, কখনো কারো কাছ থেকে কোনো আর্থিক সুবিধা নেননি, বরং নিজস্ব সামর্থ্যে সংগঠনের বিভিন্ন কাজে ব্যয় করেছেন।

 

তবে সাম্প্রতিক এক ব্যক্তিগত সংকটে তিনি যখন সহযোদ্ধাদের সহায়তা প্রত্যাশা করেন, তখন অধিকাংশই তাকে একা ফেলে চলে যান বলে অভিযোগ করেন তিনি। এমন পরিস্থিতিতে মানসিক ভরসা জুগিয়েছেন মাত্র একজন যার প্রতি তিনি চিরকৃতজ্ঞ বলে জানান।

 

তার ভাষ্য “আজ হিন্দু হিসেবে আমি লজ্জিত! এই লজ্জা নিবারনের কোনো উপায় আমার কাছে নেই। তাই এই মুহূর্ত থেকে আমি সকল প্রকার সনাতনী সংগঠন থেকে পদত্যাগ করলাম। আজ থেকে আমি একজন সাধারণ সনাতনী। কোনো নির্যাতন বা নিপীড়নের স্বীকার হলে মেনে নেবো অন্য সাধারণ হিন্দুদের মতোই।”

 

এ ছাড়া তিনি সবাইকে অনুরোধ করেন, কোনো সাংগঠনিক বা ব্যক্তিগত কাজে তার সঙ্গে যোগাযোগ না করতে।

 

জয় রাজবংশের এ পদত্যাগে সংগঠনের ভেতরে নানামুখী আলোচনা শুরু হয়েছে। ভবিষ্যতে তার স্থলাভিষিক্ত কে হবেন, এবং সংগঠনের কার্যক্রমে এর প্রভাব কেমন পড়বে, তা এখনো পরিষ্কার নয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews