রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির গ্রুপের উদ্যোগে গীতা ও স্টেন বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৪৫১ বার পড়া হয়েছে

 

গত ১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার দুপুর ১২ ঘটিকায় নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামের শিমুলবাড়ী বৈদিক গীতা শিক্ষা বিদ্যাপীঠে অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম “জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির গ্রুপ”–এর উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শ্রীমদ্ভগবদগীতা ও স্টেন বিতরণ করা হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমান অনুপম দে অর্জুন, সভাপতি, জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির গ্রুপ, দীপক দাস, সহ-সভাপতি, শ্রীমান শীতল শীল (চট্টগ্রাম), যুগ্ম উপদেষ্টা, শ্রীমান চন্দন রায় (হবিগঞ্জ), সহকারী উপদেষ্টা, শ্রীমান পরিমল চন্দ্র রায় (কুমিল্লা), সহকারী উপদেষ্টা, শ্রীমান রুপক লাল ধর (সিলেট), সাধারণ সম্পাদক,শ্রীমান প্রদীপ শর্মা, কার্যকরী পরিষদ সদস্য। “সত্য সনাতন টিভি”

 

 

এছাড়া উপস্থিত ছিলেন সদস্য প্রিয়া অধিকারী (নীলফামারী), শিমুলবাড়ী বৈদিক গীতা শিক্ষা বিদ্যাপীঠের প্রধান গীতা শিক্ষা গুরু কৃষ্ণ চন্দ্র রায়, সহকারী শিক্ষক সুমন চন্দ্র রায়, প্রতিষ্ঠানের সভাপতি রামকৃষ্ণ অধিকারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

প্রধান অতিথি শ্রীমান অনুপম দে অর্জুন তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে সনাতন সমাজের শিশু-কিশোররা ধর্মীয় শিক্ষায় যথাযথভাবে বেড়ে উঠছে না, যার ফলে সমাজে নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। তিনি মনে করেন, গীতা শিক্ষার অভাব তরুণ প্রজন্মকে নিজেদের ধর্মীয় শিকড় থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে দিচ্ছে। “সত্য সনাতন টিভি”

 

তিনি আরও জানান “জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির গ্রুপের তরুণরা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে গীতা বিতরণ এবং গীতা বিদ্যা নিকেতন উদ্বোধনের মাধ্যমে সনাতনী শিশুদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটি আমাদের সমাজের জন্য খুবই ইতিবাচক উদ্যোগ।”

 

তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন

“সন্তানের হাতে শুধু নোটবই নয়, সপ্তাহে অন্তত একটি দিন গীতা শিক্ষার জন্য সময় দেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়।” “সত্য সনাতন টিভি”

 

 

পুরো অনুষ্ঠানটি ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় ভরপুর। শিক্ষার্থীরা গীতা হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এবং অতিথিরা এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews