রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঋষি অদ্বৈতানন্দ ছাত্র পরিষদের নতুন কমিটি ঘোষণা

  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৩৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : 

 

বাংলাদেশের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র ঋষিধাম-এ ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশের অঙ্গসংগঠন ঋষি অদ্বৈতানন্দ ছাত্র পরিষদ এর কেন্দ্রীয় কমিটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে ঘিরে দিনব্যাপী ছিল ভক্ত, অনুগামী ও সংগঠনের নেতৃবৃন্দের সরব উপস্থিতি।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋষি অদ্বৈতানন্দ পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাবু দেবাশীষ পালিত। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন ঋষিধাম ও তুলসীধামের পূজনীয় মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ। আশীর্বাদক বক্তব্য প্রদান করেন শ্রীমৎ স্বামী কৃপানন্দ পুরী মহারাজ।

 

সম্মেলনের সভাপতিত্ব করেন ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাগর দাশ এবং সঞ্চালনা করেন শ্রী নন্দন সুশীল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট কাঞ্চন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন শ্রীগুরু সংঘের সভাপতি শ্রী চন্দন সিনহা, সাধারণ সম্পাদক বিমল কান্তি দেব, চন্দন দাশ, চন্দ্র শেখর মল্লিক, পরিষদের বাঁশখালী শাখার সভাপতি অলক দাশ, ছাত্র পরিষদের সাবেক সভাপতি দোলন দাশ, সাবেক যুগ্ম সম্পাদক লিপটন লিপু সহ অন্য নেতৃবৃন্দ।

 

পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাবু দেবাশীষ পালিত নতুন কমিটি ঘোষণা করেন। তিনি শুভজিৎ দাশ-কে সভাপতি এবং জয় চৌধুরী-কে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ঋষি অদ্বৈতানন্দ ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন করেন। পাশাপাশি ঋষি অদ্বৈতানন্দ পরিষদ চট্টগ্রাম মহানগর শাখাতে সবুজ দাশ-কে সভাপতি এবং সৌরভ দাশ দীপ্ত-কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনাও প্রদান করেন তিনি। “সত্য সনাতন টিভি”

 

পূজনীয় মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ তাঁর বক্তব্যে বলেন, “আধ্যাত্মিক জগতের শিরোমণি শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ ঋষিধামের কল্যাণে ঋষি অদ্বৈতানন্দ পরিষদ গঠন করেছিলেন। তাঁর স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে ছাত্র পরিষদ নতুন প্রজন্মকে নিয়ে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।” তিনি সকলের মঙ্গল কামনা করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews