1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
৪৬তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞে মুখর কক্সবাজার চাউল বাজার নিয়ামতপুর সার্বজনীন দুর্গা মন্দিরে নতুন কমিটি গঠন, নেতৃত্বে সাগর দাস ও রিদয় কুমার হবিগঞ্জে আইনজীবী শ্যামল দাসের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, শহরে আতঙ্ক দোল পূর্ণিমায় সারা দেশে ৫০১টি তুলসী বৃক্ষ রোপণের ঘোষণা হবিগঞ্জে কোটি টাকার কষ্টিপাথরের গিরিধারী শিলা চুরি চন্দনাইশে মোটরসাইকেল দুর্ঘটনায় সানু ধর নামে এক যুবকের মৃত্যু সীতাকুণ্ডে বাংলাদেশ গীতা পরিষদ এর উদ্যোগে গীতা প্রতিযোগিতার আয়োজন চাঁদপুরে হিন্দু বিয়েতে চাঁদা না দেওয়ায় হামলা, আহত ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদ্বোধন হলো ‘শ্রীশ্রী দুর্গা গীতাপীঠ’ আনোয়ারায় নতুন দিগন্তের সূচনা। বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর আকবরশাহ থানা শ্রীশ্রী পবনপুত্র জয়ন্তী উপ-কমিটি ঘোষণা

লালমনিরহাটে গৃহ শিক্ষকের প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রী অপহরণ, ১০ দিনেও উদ্ধার হয়নি

নিজস্ব প্রতিবেদক : অনিক মণ্ডল | লালমনিরহাট
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

লালমনিরহাটে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে এক গৃহ শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অপহৃতা শিক্ষার্থী শমরিয়া রানী (১৭)-এর পিতা স্বপন কুমার বর্মন থানায় লিখিত অভিযোগ (জিডি) দায়ের করেছেন। তবে ঘটনার দশ দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার করা যায়নি মেয়েটিকে।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের রতিপুর গ্রামের বাসিন্দা স্বপন কুমার বর্মন (৪৫) এর মেয়ে শমরিয়া রানী বর্তমানে সরকারি মজিদা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। সে কয়েক বছর আগে একই গ্রামের মো. রব্বানী (২৬) নামের এক যুবকের কাছে প্রাইভেট পড়তো। রব্বানী পেশায় গৃহ শিক্ষক হলেও ধর্মে মুসলমান। “সত্য সনাতন টিভি”

 

অভিযোগে উল্লেখ করা হয়, রব্বানী দীর্ঘদিন ধরে শমরিয়া রানীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু ধর্ম আলাদা হওয়ায় শমরিয়া ওই প্রস্তাবে রাজি হয়নি এবং বিষয়টি পরিবারকে জানায়। পরিবার থেকে রব্বানীকে সতর্ক করা হলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হুমকি দেয়, “যেভাবেই হোক মেয়েটিকে তুলে নিয়ে যাবে।” “সত্য সনাতন টিভি”

 

এরই ধারাবাহিকতায় গত ২৬ অক্টোবর ২০২৫ (শনিবার) রাতে, প্রতিবেশীর বাড়ি থেকে ফেরার পথে শমরিয়া রানীকে রাস্তা থেকে অপহরণ করা হয়। প্রত্যক্ষদর্শী সুজন চন্দ্র রায় (৩৬) ও বলরাম রায় (৬০) জানান, স্থানীয় সুদিরের ভিটার কাছে একটি অপরিচিত মাইক্রোবাস শমরিয়ার পথরোধ করে এবং তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। তারা উদ্ধার চেষ্টায় বাধা পেলে অপহরণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। “সত্য সনাতন টিভি”

 

পরিবারের অভিযোগ, রব্বানী ও তার ভাই মো. আপেল (২৪) সহ আরও ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তি এই অপহরণের সঙ্গে জড়িত। স্বপন কুমার বর্মন জানান, “আমরা নিজেরা অনেক চেষ্টা করেও মেয়েকে উদ্ধার করতে পারিনি। বিবাদীদের পরিবারের সঙ্গে কথা বললে তারা মেয়ে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো খবর নেই।” “সত্য সনাতন টিভি”

 

ঘটনার বিষয়ে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশ অপহৃতাকে উদ্ধার করতে পারেনি। “সত্য সনাতন টিভি”

 

স্থানীয়রা বলছেন, ধর্মীয় ভিন্নতার কারণে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এই অপহরণ অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। তারা দ্রুত শমরিয়া রানীর নিরাপদ উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। “সত্য সনাতন টিভি”

 

এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি স্থানীয়দের দাবি দ্রুত তদন্তের মাধ্যমে অপহৃতাকে উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।  “সত্য সনাতন টিভি”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট