রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে গীতা স্কূল উদ্বোধন।

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৪৫৫ বার পড়া হয়েছে

“গীতার জ্ঞানে জীবন গড়, মানব সেবায় ব্রত কর” এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে শ্রীশ্রী জ্বালাকুমারী গীতা বিদ্যাপীঠ এর শুভ উদ্বোধন ও শ্রীমদ্ভগবদগীতা গ্রন্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “সত্য সনাতন টিভি”

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পন্ডিত তপন ভট্টাচার্য ইমন, সভাপতি, বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা।

প্রধান বক্তা ছিলেন শ্রী উৎপল সেন গুপ্ত, সভাপতি, বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ আনোয়ারা উপজেলা শাখা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী গৌতম ওয়াদাদার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ আনোয়ারা উপজেলা শাখা।

 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী রাজু সিকদার যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ আনোয়ারা উপজেলা শাখা; বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সঞ্জয় নাথ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক শুভ দাশ, শ্রী কানু দত্ত, শ্রী শ্রীধাম দত্ত, শ্রী নির্মল বিশ্বাস, সজল সেন, উত্তম দাশ, জয় সূত্রধর, ও রুবেল দাশ (অর্থ সম্পাদক, বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ আনোয়ারা উপজেলা শাখা)।

 

 

প্রশিক্ষক শ্রী জয় সূত্রধরের পবিত্র গীতাপাঠ ও বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ আনোয়ারা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শিক্ষক সৈকত শীল এর সঞ্চালনা একে একে বক্তারা বক্তব্য রাখেন।

 

বক্তব্যে বক্তারা বলেন, “আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে দৈনন্দিন নৈতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে। ধর্মীয় বিধি-বিধান জানা এবং গীতা শিক্ষার গুরুত্ব অনুধাবন করা প্রতিটি মানুষের কর্তব্য। কারণ ধর্মীয় শিক্ষা ছাড়া মানুষ কখনও ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছাতে পারে না, জীবনে উন্নতি করতে ও বন্ধন থেকে মুক্তি পেতে পারে না। তাই গীতা শিক্ষার গুরুত্ব অপরিসীম। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে গীতা মায়ের জয়গান করি এবং সনাতনী সমাজকে গীতার জ্ঞানে আলোকিত করি।” “সত্য সনাতন টিভি”

 

 

এতে আরও উপস্থিত ছিলেন শ্রীশ্রী জ্বালাকুমারী মন্দির কমিটির সাবেক সভাপতি শিক্ষক রতন চক্রবর্তী, অপু ঘোষ সাজু, জগদ্ধাত্রী পূজা কমিটির সভাপতি শ্রী রাজু সেন, সাধারণ সম্পাদক শ্রী মিঠন দাশ, আশিষ দাশ, অনিল দত্ত ও করুন ঘোষ প্রমুখ।

 

সভায় সভাপতিত্ব করেন শ্রী স্বপন দাশগুপ্ত, সভাপতি, শ্রীশ্রী জ্বালাকুমারী মন্দির কমিটি।

 

অনুষ্ঠানের শেষে প্রায় ৫০ জন গীতা ছাত্র-ছাত্রীর হাতে শ্রীমদ্ভগবদ গীতা গ্রন্থ, স্ট্যান্ড ও মাদুরা বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল ভক্তিমূলক আবহ ও ধর্মীয় উৎসবমুখর পরিবেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews