রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চট্টগ্রামে বাংলাদেশ সনাতন পার্টির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩৬০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের দেওয়ানজী পুকুর লেনস্থ সৎসঙ্গ সেবাশ্রম প্রাঙ্গণে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি) চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি শ্রী নারায়ণ মজুমদার এবং সঞ্চালনা করেন অর্থ ও দপ্তর সম্পাদক শ্রী নয়ন বিশ্বাংগ্রী।

 

অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি শ্রী গৌরাঙ্গ প্রসাদ দে, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সনাতন পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি আশিষ কুমার দাশ, এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক এডভোকেট সঞ্জয় চক্রবর্তী।

 

সভায় মান্যবর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য শ্রীমৎ প্রণবানন্দ মহারাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী শংকর মঠের শ্রীমৎ স্বামী বিমলানন্দ গিরি মহারাজ ও বান্দরবানের শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ পরমানন্দ ব্রহ্মচারী মহারাজ। “সত্য সনাতন টিভি”

 

এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী অজয় ভট্টাচার্য, সহ-সাধারণ সম্পাদক শ্রী গোপাল তালুকদার, সাংগঠনিক সম্পাদক শ্রী শুভ ভট্টাচার্য, চান্দগাঁও থানা কমিটির সভাপতি শ্রী নিউটন চৌধুরীসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার (মিরসরাই, লোহাগাড়া, ফটিকছড়ি, হাটহাজারী, বোয়ালখালী, আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ, সাতকানিয়া) এবং চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানার নেতৃবৃন্দ। “সত্য সনাতন টিভি”

 

সভায় বক্তারা বলেন, “সনাতন ধর্মের আদর্শে মানবতার সেবা ও জাতির ঐক্য প্রতিষ্ঠাই বাংলাদেশ সনাতন পার্টির মূল লক্ষ্য।”

 

অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একতা ও সংগঠন শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। “সত্য সনাতন টিভি”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews