রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘের ৩য় বর্ষপূর্তি ও ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে বৈষ্ণব সেবা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘের ৩য় বর্ষপূর্তি ও ৪র্থ বর্ষে পদার্পণ এবং পবিত্র দামোদর মাস উপলক্ষে বৈষ্ণব সেবা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে।

উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ মৌলভীবাজার জেলা শাখা।

 

এ আয়োজনে মৌলভীবাজার জেলা শাখার পরিচালিত বিভিন্ন বৈদিক পাঠশালার শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন মূল সংগঠনের সভাপতি পীযুষ দাস। “সত্য সনাতন টিভি”

 

এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পার্থ কর্মকার, সাংগঠনিক সম্পাদক আকাশ পাল,

কবি নজরুল সরকারি কলেজ শাখার আহ্বায়ক অনুপ শংকর দাস, প্রচার সম্পাদক প্রান্ত দাশ,

বাংলাদেশ হিন্দু স্বেচ্ছাসেবক মহাসংঘের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী পীযুষ বর্ধন লিংকন

সহ বিভিন্ন জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও পরিচালনায় ছিলেন মৌলভীবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সাগর দাশ এবং সাধারণ সম্পাদক শান্ত পাল।

 

 

 

বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘের ৩য় বর্ষপূর্তি ও ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে ছিলো নানান আনুষ্ঠানিকতা।

আনুষ্ঠানিকতার মধ্যে ছিলো ভোর ৪ ঘটিকায় মঙ্গল আরতি, সকাল ১০ ঘটিকায় ছিলো ১৫০ কণ্ঠে গীতা পারায়ণ, সকাল ১১ ঘটিকায় ভাগবতীয় আলোচনা,

যেখানে পরিবেশনায় ছিলেন ঠাকুরবাণীর বংশধর এডভোকেট শ্রীযুক্ত নিত্যগোপাল গোস্বামী ও শ্রীযুক্ত বাণী কৃষ্ণ গোস্বামী। “সত্য সনাতন টিভি”

 

 

দুপুর ১২ ঘটিকায় চলে মহাপ্রভুর ভোগরাগ, দুপুর সাড়ে ১ ঘটিকায় চলে প্রয়াত দিলীপ রাজভর-এর আত্মার শান্তি কামনায় শোকসভা, দুপুর ২ ঘটিকায় ছিলো আলোচনা সভা, দুপুর সাড়ে ২ ঘটিকায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং দুপুর ৩ ঘটিকায় মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

এই সময় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘের সভাপতি পীযুষ দাস বলেন, ধর্মীয় ও সাংগঠনিক শিক্ষা বিস্তারে এই ধরণের অনুষ্ঠান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে আয়োজন করা হবে, যাতে তরুণ প্রজন্ম বৈদিক মূল্যবোধ ও মানবিকতার চেতনায় উদ্বুদ্ধ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews