রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মজুমদার পাড়া শ্রীশ্রী দুর্গা বাড়িতে সাধারণ সভা ও নতুন পরিচালনা কমিটি গঠন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৪৮৩ বার পড়া হয়েছে

সনাতন ধর্মীয় ঐতিহ্য ও ধর্মীয় কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষা করতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর সাবেক রাঙ্গুনিয়া মজুমদার পাড়া সার্বজনীন শ্রীশ্রী দুর্গা বাড়ির প্রাঙ্গণে বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে সাধারণ সভা।

 

সভায় মন্দিরের ধর্মীয় কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সংগঠনের উন্নয়ন বিষয়ক নানা দিক আলোচনা হয়। এতে বক্তব্য রাখেন মন্দির কমিটির সাবেক সভাপতি দীপক কান্তি দে, ইউপি সদস্য রমেন্দ্র লাল দে, বর্তমান সভাপতি অরুন কান্তি দে, সাবেক সাধারণ সম্পাদক লিটন চন্দ্র দে, বর্তমান সাধারণ সম্পাদক শিবু চক্রবর্ত্তী, সাবেক সাংগঠনিক সম্পাদক আশুতোষ দে, সাবেক অর্থ সম্পাদক দীপক চক্রবর্ত্তী এবং বর্তমান অর্থ সম্পাদক অনুপম কান্তি দে প্রমুখ।

 

সভা শেষে পরিচালনা পরিষদের নতুন কমিটি গঠন করা হয়। এতে অরুন কান্তি দে সভাপতি, শিবু চক্রবর্ত্তী সাধারণ সম্পাদক, অনুপম কান্তি দে অর্থ সম্পাদক এবং দীপক চক্রবর্ত্তী সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হন।

 

আগামী পাঁচ বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে। পাশাপাশি এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশনা দেওয়া হয়।

 

ধর্মীয় সম্প্রীতি, মন্দির উন্নয়ন ও সনাতন সংস্কৃতির চর্চাকে এগিয়ে নিতে এ সভাকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews