রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

রাঙ্গু‌নিয়ার আদিত্যধা‌মে পা‌লিত হ‌লো অন্নকুট ম‌হোৎসব ২০২৫

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৪০০ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শ্রী শ্রী রাধাগোপীনাথ মন্দির ও শ্রী শ্রী সমভাব আদিত্য ধাম প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী অন্নকূট মহোৎসব ২০২৫ ধর্মীয় ভাবগাম্ভীর্যে ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

গত শুক্রবার শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলা স্মরণে পালিত এ উৎসবে ভক্তরা নানা প্রকার অন্ন, ফলমূল, মিষ্টান্ন, দুধ ও শাকসবজি রান্না করে পাহাড়ের মতো সাজিয়ে ভগবানকে নিবেদন করেন। সকাল থেকে শুরু হয় পূজা, আরতি, নামসংকীর্তন ও প্রসাদ বিতরণ। ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে ভজন ও মঙ্গলধ্বনিতে। “সত্য সনাতন টিভি”

 

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বৃন্দাবনে শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত তুলে ইন্দ্রদেবের ক্রোধ থেকে ভক্তদের রক্ষা করেছিলেন। সেই ঐশ্বরিক লীলার স্মৃতিতেই প্রতি বছর অন্নকূট উৎসব পালিত হয় প্রকৃতি ও খাদ্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক হিসেবে।

 

অন্নকূট উৎসবের এই আয়োজনকে ঘিরে স্থানীয় ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে উৎসবের আবহ সৃষ্টি হয়। মন্দির কর্তৃপক্ষের আয়োজনে দিনব্যাপী চলে ধর্মীয় আলোচনা, ভক্তিমূলক সংগীত ও প্রসাদ বিতরণ।

 

স্থানীয় ধর্মপ্রাণ ভক্তরা বলেন, “অন্নকূট কেবল পূজা নয়, এটি প্রকৃতির প্রতি কৃতজ্ঞতার উৎসব। ভগবান কৃষ্ণ আমাদের শিখিয়েছেন, প্রকৃতির প্রতিই আমাদের শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করা উচিত।”

 

আয়োজক মন্দিরের এক সেবায়েত জানান, “এই উৎসবের মূল মাহার্থ্য হলো মানুষকে ভক্তি, কৃতজ্ঞতা ও ভাগাভাগির চেতনায় উদ্বুদ্ধ করা। খাদ্যের প্রতি শ্রদ্ধা এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়েই ভক্তি পরিপূর্ণ হয়।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews