রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

পাঁচখাইন হরগৌরী সংঘের ৫১তম বর্ষপূর্তি উপলক্ষে শ্রী শ্রী শ্যামা পূজা,মহানামযজ্ঞ সম্পূর্ণ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৪৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

 

চট্রগ্রাম জেলার দক্ষিণ রাউজান ১৪ নং বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন মধ্যম নাথপাড়া সর্বজনীন শ্রী শ্রী পাঁচখাইন হরগৌরী সংঘের ৫১তম বর্ষপূর্তি উপলক্ষে শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা,মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী ভূবন মঙ্গল মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।

 

গত ২০শে অক্টোবর রোজ সোমবার দেওয়ালী ও সন্ধ্যা আরতি এবং রাত ১২ টায় শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

২১ শে অক্টোবর মঙ্গলবার বিকালে মহতী ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপদেষ্টা ডাঃ রাষ্টন দেব-নাথের সভাপতিত্বে, বিজয় কৃষ্ণ শীলের সঞ্চালনায়, স্বাগত বক্তব্য রাখেন উৎসব পরিচালনা কমিটির সহ-সভাপতি শ্রী গোবিন্দ দেবনাথ, মঙ্গলময় ধর্মীয় অনুষ্ঠান পরিদর্শন করেন ১৪ নং বাগোয়ান ইউনিয়নের(অস্থায়ী) ইউপি চেয়ারম্যান রাজশ্রী বিশ্বাস, ইউপি সদস্য সঞ্চিতা মল্লিক,নোয়াপাড়ার পুলিশ পাড়ির ইনচার্স মোঃ মামুনুল ইসলাম সহ বিভিন্ন মঠ মন্দিরের ধর্মতও্ববিদ সাধু সন্ন্যাসী সংগঠকবৃন্দ,সাংবাদিক মিন্টু কান্তি নাথ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে আশা অতিথি ও উপদেষ্টারা বক্তব্য রাখেন। ধর্ম সম্মেলন অনুষ্ঠান শেষে সন্ধ্যা ছয় ঘটিকায় মহানাম যজ্ঞের শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন বৈষ্ণব দাসানুদাস শ্রী শ্রীল ১০৮ স্বরূপ দাস বাবাজি মহারাজ। ও রাত্রে মন্দিরা আসা সনাতনী শত শত ভক্তরা অন্নপ্রসাদ আস্বাদন করেন।

 

২২শে অক্টোবর রোজ বুধবার ব্রহ্মমুহুর্তে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞের শুভারম্ভ হয়, দুপুর ১২ ঘটিকায় শ্রী শ্রী শ্যামা মায়ের রাজভোগ নিবেদন এবং দুপুর ১ঘটিকায় ও রাত ১০ টায় আনন্দ বাজারে অন্নপ্রসাদ বিতরণ করেন।

আগামীকাল ২৩শে অক্টোবর বৃহস্পতিবার ভোর ৫ ঘটিকায় মহানামযজ্ঞের পূর্ণাহুতি ও নগর পরিক্রমা মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হবে।

 

পূন্যাময় ধর্মীয় অনুষ্ঠানে পাঁচখাইন হরগৌরী সংঘের সকল সদস্যবৃন্দ ও এলাকাবাসীরা সহযোগিতা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews