রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

“সনাতনী অধিকার আন্দোলন”এর রংপুর বিভাগীয় আহ্বায়ক কমিটি ঘোষণা।

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৩৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

গত ১৭ আগস্ট ২০২৫, শুক্রবার, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ৫৪ সদস্যবিশিষ্ট রংপুর বিভাগীয় আহ্বায়ক কমিটি প্রকাশ করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি প্রসেনজিৎ কুমার হালদার, সিনিয়র সহ-সভাপতি সাজেন কৃষ্ণ বল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুশান্ত অধিকারী ও দপ্তর সম্পাদক আশীষ কুমার বাড়ৈ।

 

ঘোষিত কমিটিতে অমৃত চ্যাটার্জি (অনাথ)-কে আহ্বায়ক এবং অশোক গোস্বামী-কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

 

 

২০২৪ সালের ৫ আগস্ট, ছাত্র ও জনতার অভ্যুত্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশজুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নেমে আসে ভয়াবহ নির্যাতন। খুন, অগ্নিসংযোগ, লুটপাট, ভূমি দখল ও নারীদের উপর যৌন সহিংসতার মতো বর্বরোচিত ঘটনাগুলোর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থী, সুশীল সমাজ ও ধর্মীয় সংগঠনগুলো একত্রিত হয়ে “বাংলাদেশ সচেতন সনাতনী নাগরিক” নামে একটি প্ল্যাটফর্ম গঠন করে।

 

এরপর ৭ আগস্ট ২০২৪ ঢাকার প্রেসক্লাব ও ১০ আগস্ট ২০২৪ শাহবাগে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ক্রমে সারাদেশে আন্দোলনের পরিধি বিস্তৃত হয়।

 

আন্দোলনকে আরও শক্তিশালী ও সংগঠিত করার প্রয়োজনে, একই বছরের আগস্ট মাসে আন্দোলনের নতুন নামকরণ করা হয় “সনাতনী অধিকার আন্দোলন”।

 

এই ব্যানারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, গোপীনাথ বাবাজীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সংগঠনের নেতা ও সাধারণ সনাতনী জনগণ যুক্ত হন। ২২ আগস্ট ২০২৪ তারিখে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

 

 

রংপুর বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে আন্দোলনটি এখন সারাদেশে সাংগঠনিকভাবে বিস্তৃত হচ্ছে। সত্য সনাতন টিভি

 

কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, “দেশের প্রতিটি বিভাগ ও জেলায় সনাতনী অধিকার আন্দোলনের কমিটি গঠন করে নির্যাতিত সনাতনীদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews