1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৬তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞে মুখর কক্সবাজার চাউল বাজার নিয়ামতপুর সার্বজনীন দুর্গা মন্দিরে নতুন কমিটি গঠন, নেতৃত্বে সাগর দাস ও রিদয় কুমার হবিগঞ্জে আইনজীবী শ্যামল দাসের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, শহরে আতঙ্ক দোল পূর্ণিমায় সারা দেশে ৫০১টি তুলসী বৃক্ষ রোপণের ঘোষণা হবিগঞ্জে কোটি টাকার কষ্টিপাথরের গিরিধারী শিলা চুরি চন্দনাইশে মোটরসাইকেল দুর্ঘটনায় সানু ধর নামে এক যুবকের মৃত্যু সীতাকুণ্ডে বাংলাদেশ গীতা পরিষদ এর উদ্যোগে গীতা প্রতিযোগিতার আয়োজন চাঁদপুরে হিন্দু বিয়েতে চাঁদা না দেওয়ায় হামলা, আহত ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদ্বোধন হলো ‘শ্রীশ্রী দুর্গা গীতাপীঠ’ আনোয়ারায় নতুন দিগন্তের সূচনা। বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর আকবরশাহ থানা শ্রীশ্রী পবনপুত্র জয়ন্তী উপ-কমিটি ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শ্যামা পূজার অনুমতি না দেওয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : আকাশ কুমার মহন্ত | ঢাকা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

আসন্ন শ্যামা পূজা উদযাপনের অনুমতি দেয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পূজা আয়োজনের প্রস্তাব নাকচ করেছেন প্রশাসন।

 

আগামী ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পূজা আয়োজনের পরিকল্পনা করেছিল সনাতনী শিক্ষক ও শিক্ষার্থীরা। কিন্তু এখন পর্যন্ত তারা কোনো অনুমতি পাননি।

 

১৫ অক্টোবর সোমবার বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা পূজা আয়োজনের অনুমতির জন্য প্রক্টর ড. মুহাম্মদ তাজাম্মুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন বলে জানা যায়।

 

পরবর্তীতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, পিএইচডি-র সঙ্গে দেখা করে পূজা আয়োজনের অনুমতি চান। কিন্তু তিনিও নিরাপত্তার অজুহাত দেখিয়ে পূজা আয়োজনের অনুমতি দেননি বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। সত্য সনাতন টিভি

 

এই সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন। সত্য সনাতন টিভি

 

শিক্ষার্থীরা অভিযোগ করেন, “বিশ্ববিদ্যালয়ে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান নিয়মিতভাবে অনুমতি পায়, অথচ সনাতনী শিক্ষার্থীদের ধর্মীয় আয়োজন বারবার বাধার মুখে পড়ে যা বৈষম্যমূলক।”

 

প্রশাসনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট