সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গীতা ও নৈতিক শিক্ষায় নতুন প্রজন্ম গড়ছেন তাপস দাশ দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বান্দরবানে জন্মাষ্টমীর শোভাযাত্রায় রাধা-কৃষ্ণের সাজে নজর কাড়ল দুই তরুণী জন্মাষ্টমীতে হিন্দু মহাজোটের দিনব্যাপী কর্মসূচি, সংখ্যালঘু নিরাপত্তা ও সংরক্ষিত আসনের দাবি জন্মাষ্টমীর শোভাযাত্রায় দ্রৌপদীর বস্ত্রহরণ চিত্রায়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন বগুড়ায় জন্মাষ্টমী উপলক্ষে পূজা উদযাপন ফ্রন্টের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ভারতে সন্ন্যাসব্রত সংস্কার শেষে ঋষিধামে ফিরলেন স্বামী কৃপানন্দ পুরী চট্টগ্রামে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মহা-শোভাযাত্রা শরীয়তপুরে হিন্দু শিক্ষার্থীদের গরুর মাংস খাওয়ানোর অভিযোগ

বান্দরবানে জন্মাষ্টমীর শোভাযাত্রায় রাধা-কৃষ্ণের সাজে নজর কাড়ল দুই তরুণী

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : বান্দরবান প্রতিনিধি

কেউ কৃষ্ণ, কেউ রাধা। একজনের পরনে নীলাভ পোশাক, মাথায় ময়ূরপুচ্ছের সাজ। অন্যজনের পরনে রাধার সাজ। জন্মাষ্টমীর শোভাযাত্রায় তাঁদের দেখে অনেকেই থমকে দাঁড়ান। কেউ ছবি তোলেন, কেউ আবার মুঠোফোনে ধারণ করেন তাঁদের সাজের মুহূর্ত।

 

গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) বান্দরবান জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত শোভাযাত্রায় এমনই নজরকাড়া সাজে অংশ নেন দুই তরুণী। তাঁরা বান্দরবান সনাতন বিদ্যার্থী সংসদের পক্ষ থেকে শোভাযাত্রায় যোগ দেন।

 

কৃষ্ণের সাজে ছিলেন বান্দরবানের অনুশ্রী আইচ (১৪) সে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে আর রাধার সাজে ছিলেন কণিকা কর্মকার (১৭) তিনি ইন্টার ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী দুজনেরই বাড়ি বান্দরবান শহরে। সত্য সনাতন টিভি

 

শোভাযাত্রায় তাঁদের অংশগ্রহণ নিয়ে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, জন্মাষ্টমীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতেই এই সাজের আয়োজন। কৃষ্ণ ও রাধার চরিত্রের মাধ্যমে ভক্তি, ভালোবাসা ও ধর্মীয় চেতনার বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

 

শোভাযাত্রায় অংশ নেওয়া অনুশ্রী ও কণিকার সাজ দেখতে উপস্থিত অনেকের মধ্যেই আগ্রহ তৈরি হয়। তাঁদের ঘিরে ছবি তোলার পাশাপাশি অনেকে শুভেচ্ছাও জানান।

 

বান্দরবান সনাতন বিদ্যার্থী সংসদের পক্ষ থেকে অংশ নেওয়া এই দুই তরুণীর উপস্থিতি জন্মাষ্টমীর শোভাযাত্রায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews