রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
হাটহাজারীতে শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষাসামগ্রী দিল পাঞ্চজন্য সংসদ জন্মাষ্টমী উদযাপন পরিষদ থেকে আয়ান শর্মার আজীবন বহিষ্কার মানিকগঞ্জে হিন্দু স্বর্ণ ব্যবসায়ী ও ছেলেকে পিটিয়ে সোনা-রুপা লুট রাজৈরে মনসা মন্দিরের তালা ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার চুরি মৌলভীবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে সহস্র কণ্ঠে গীতাপাঠ ফেনীর সনাতনী সংগীতাঙ্গনে নতুন সংযোজন ‘মঞ্জিরা’ যাতায়াতের পথ বন্ধ করে বাঁশের বেড়া, প্রশাসনের হস্তক্ষেপে অপসারণ খাগড়াছড়িতে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের অভিষেক ও ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর মিছিল, নিহত বেড়ে ৮ সৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমকি, রহস্যময় চিঠি ঘিরে তদন্তসৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমকি, রহস্যময় চিঠি ঘিরে তদন্ত

হাটহাজারীতে শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষাসামগ্রী দিল পাঞ্চজন্য সংসদ

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: হৃদয় বণিক | হাটহাজারী প্রতিনিধি

 

চট্টগ্রামের হাটহাজারীতে মেখল পুন্ডরীক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে পাঞ্চজন্য সংসদ (Panchjanya Sangsad)।

 

গতকাল রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণে সহযোগিতা করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকেরা জানান।

 

এ সময় বিদ্যালয়ের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন পাঞ্চজন্য সংসদের সদস্যরা। তাঁরা বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষাজীবনকে সহজ করতে সহযোগিতা করা সামাজিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

 

শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভাশীষ দাশ, সীমান্ত দও, রবিন দও, বাবু দে, জয় দাশ, অপু বল, তন্ময় দাশ, রুবেল মল্লিক ও শ্রাবন বল।

 

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা পাঞ্চজন্য সংসদের এ উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের মতে, শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ দেওয়ার এ ধরনের উদ্যোগ পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews