রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
হাটহাজারীতে শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষাসামগ্রী দিল পাঞ্চজন্য সংসদ জন্মাষ্টমী উদযাপন পরিষদ থেকে আয়ান শর্মার আজীবন বহিষ্কার মানিকগঞ্জে হিন্দু স্বর্ণ ব্যবসায়ী ও ছেলেকে পিটিয়ে সোনা-রুপা লুট রাজৈরে মনসা মন্দিরের তালা ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার চুরি মৌলভীবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে সহস্র কণ্ঠে গীতাপাঠ ফেনীর সনাতনী সংগীতাঙ্গনে নতুন সংযোজন ‘মঞ্জিরা’ যাতায়াতের পথ বন্ধ করে বাঁশের বেড়া, প্রশাসনের হস্তক্ষেপে অপসারণ খাগড়াছড়িতে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের অভিষেক ও ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর মিছিল, নিহত বেড়ে ৮ সৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমকি, রহস্যময় চিঠি ঘিরে তদন্তসৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমকি, রহস্যময় চিঠি ঘিরে তদন্ত

জন্মাষ্টমী উদযাপন পরিষদ থেকে আয়ান শর্মার আজীবন বহিষ্কার

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : হৃদয় বণিক | অনলাইন সংস্করণ 

 

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আয়ান শর্মাকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সংগঠনের আদর্শ ও নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পরিষদ।

 

শনিবার (১৫ আগস্ট) পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

 

চিঠিতে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে আয়ান শর্মা সংগঠনের উদ্দেশ্য ও নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। পাশাপাশি সংগঠনের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুৎসা ও বিভ্রান্তিকর প্রচারণা চালানোর অভিযোগও তার বিরুদ্ধে ওঠে। এছাড়া তিনি পরিষদের পরপর তিনটির বেশি সভায় অনুপস্থিত ছিলেন।

 

পরিষদ সূত্রে জানা যায়, বিভিন্ন সনাতনী সংগঠনের পক্ষ থেকেও আয়ান শর্মার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে তার ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

 

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, গত ১৪ আগস্ট অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আয়ান শর্মাকে আজীবনের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

তবে আয়ান শর্মার পক্ষ থেকে এ সিদ্ধান্ত বা তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews