রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
হাটহাজারীতে শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষাসামগ্রী দিল পাঞ্চজন্য সংসদ জন্মাষ্টমী উদযাপন পরিষদ থেকে আয়ান শর্মার আজীবন বহিষ্কার মানিকগঞ্জে হিন্দু স্বর্ণ ব্যবসায়ী ও ছেলেকে পিটিয়ে সোনা-রুপা লুট রাজৈরে মনসা মন্দিরের তালা ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার চুরি মৌলভীবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে সহস্র কণ্ঠে গীতাপাঠ ফেনীর সনাতনী সংগীতাঙ্গনে নতুন সংযোজন ‘মঞ্জিরা’ যাতায়াতের পথ বন্ধ করে বাঁশের বেড়া, প্রশাসনের হস্তক্ষেপে অপসারণ খাগড়াছড়িতে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের অভিষেক ও ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর মিছিল, নিহত বেড়ে ৮ সৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমকি, রহস্যময় চিঠি ঘিরে তদন্তসৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমকি, রহস্যময় চিঠি ঘিরে তদন্ত

খাগড়াছড়িতে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের অভিষেক ও ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : অনিক দাশ |খাগড়াছড়ি প্রতিবেদক

 

খাগড়াছড়ি: শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ – বাংলাদেশ এর নবগঠিত খাগড়াছড়ি জেলা শাখার অভিষেক অনুষ্ঠান এবং শ্রীশ্রী জন্মাষ্টমী – ২০২৬ এর প্রস্তুতি সভা গত ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার সকাল ১১.০০ টায় খাগড়াছড়ির শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরে অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিষিক্ত করা হয় এবং আসন্ন শ্রীশ্রী জন্মাষ্টমী ২০২৬ কিভাবে জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

সভায় বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলোর মধ্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অন্যতম। এই উৎসবকে ঘিরে খাগড়াছড়ি জেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হবে। শোভাযাত্রা, আলোচনা সভা, গীতা পাঠ ও প্রসাদ বিতরণের মাধ্যমে দিনটি পালনের সিদ্ধান্ত হয়।

 

অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা শাখার নবগঠিত কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় মন্দির কমিটির নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews