বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
২০০ বছরের ঐতিহ্যবাহী সিদ্ধিরগঞ্জ শ্মশানের পক্ষে আদালতের রায়, উন্নয়নকাজে আর বাধা নেই মাহিলারা সরকার মঠ: ইতিহাস, স্থাপত্য ও লোকবিশ্বাসের অনন্য সাক্ষী সূর্য সেনের সহযোদ্ধা অনুরূপচন্দ্র: ইতিহাসের আড়ালে থাকা এক বিপ্লবীর গল্প ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় গ্রেপ্তার; বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও মন্দিরে হামলার অভিযো দূর্জয় দাসের জন্মদিনে অনাথ শিশুদের মাঝে খাবার বিতরণ বরিশাল মহাশ্মশানে শেষযাত্রার জন্য পরিবহণ সুবিধা, সনাতনী সমাজে প্রশংসার জোয়ার বিয়ের আগের দিন হবু কনেসহ মা-বাবার মরদেহ উদ্ধার, হয়রানির অভিযোগে তদন্তে পুলিশ ‘হরে কৃষ্ণ’ ধ্বনিতে মুখর নিউ বৃন্দাবন: যুক্তরাষ্ট্রে হাজারো ভক্তের মিলনমেলায় ঐতিহ্যবাহী কীর্তন উৎসব ববি শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও শাস্তি চেয়ে সমাবেশ

সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ

চলমান বিভিন্ন সমসাময়িক বিষয় গাইবান্ধার পলাশবাড়ীতে রামের মূর্তি নির্মান সহ সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি ও সনাতনী সমাজের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

বৈঠকে দেশের বর্তমান সামাজিক ও ধর্মীয় পরিস্থিতি, সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধিরা তাদের বিভিন্ন উদ্বেগ, প্রত্যাশা ও প্রস্তাবনা বিএনপি মহাসচিবের কাছে তুলে ধরেন। সত্য সনাতন টিভি

 

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট-এর চেয়ারম্যান তপন মজুমদার। তাঁরা সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

 

বৈঠক শেষে উপস্থিত প্রতিনিধিরা ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সকল মহলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews