বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘরে ঘরে গীতার বাণী পৌঁছে দিতে চকরিয়ায় গীতা স্কুল উদ্বোধন ৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা

পুরুষোত্তম মাস উপলক্ষে উখিয়ায় ধর্মীয় আয়োজন, ভক্তদের মিলনমেলা

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

পুরুষোত্তম মাস উপলক্ষে কক্সবাজারের উখিয়া উপজেলার শ্রীশ্রী রাধা কৃষ্ণ মন্দির ও শ্রী গুরু অর্ধেন্দু ধাম প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশেষ অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

 

আয়োজকেরা জানান, অনুষ্ঠানের অংশ হিসেবে সন্ধ্যাকালীন তুলসী আরতি, গৌর আরতি ও নৃসিংহ আরতি অনুষ্ঠিত হয়। পরে ভগবান পুরুষোত্তম শ্রীকৃষ্ণের চরণে সমবেতভাবে প্রদীপ নিবেদন করেন উপস্থিত ভক্তরা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শ্রীমদ্ভাগবত পাঠ ও ধর্মীয় আলোচনা।

 

উখিয়া সার্বজনীন মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রী মিলন ধরের উদ্যোগে আয়োজিত ধর্মীয় সভায় প্রধান আশীর্বাদক ও আলোচক হিসেবে বক্তব্য দেন শ্রীপাদ রাধাগোবিন্দ দাস ব্রহ্মচারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী মুরারী কৃষ্ণ চৈতন্য দাশ অধিকারী।

 

অনুষ্ঠানে ধুরুমখালী নাম হট্ট সংঘের ভক্তবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজকেরা জানান, উখিয়া শ্রীশ্রী রাধা কৃষ্ণ মন্দির, শ্রী গুরু অর্ধেন্দু ধাম মন্দির কমিটি এবং মহোৎসব উদযাপন কমিটির সদস্যরা অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করেন।

 

ধর্মীয় আলোচনা ও আরতি শেষে ভক্তদের অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়। দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews