বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

ফরিদপুরে আট দিনব্যাপী মহাহরিনাম সংকীর্তন, ভক্তদের ঢল নামার প্রত্যাশা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

ফরিদপুরে চৌধুরী বাড়ি শ্রী শ্রী দুর্গা মন্দির ও লোকনাথ ব্রহ্মচারী মন্দির আশ্রমের উদ্যোগে ৪০ প্রহরব্যাপী মহাহরিনাম সংকীর্তন শুরু হয়েছে। এ উপলক্ষে আট দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

আয়োজক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মহানামযজ্ঞের শুভ মঙ্গলঘট স্থাপন ও অধিবাস কীর্তনের মাধ্যমে মূল ধর্মীয় অনুষ্ঠানের সূচনা করা হয়। আগামী ১০ জুন পর্যন্ত চলবে এ মহোৎসব।

 

অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে রয়েছে টানা ৮ জুন পর্যন্ত ৪০ প্রহরব্যাপী শ্রীশ্রী মহাহরিনাম সংকীর্তন যজ্ঞ, রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা স্মরণ কীর্তন, রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন, কুঞ্জভঙ্গ, নগর কীর্তন, জলকেলী, শান্তি আশীর্বাদ, ভোগ আরতি, ভোগ দর্শন এবং মহাপ্রসাদ বিতরণ।

 

এছাড়াও উৎসব চলাকালে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান, ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে।

আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও এ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দের সমাগম ঘটবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

 

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিময় পরিবেশে আয়োজিত এই মহাহরিনাম সংকীর্তন উৎসব সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews