মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

কক্সবাজারের খুরুশকুলে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান উৎসব পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের খুরুশকুল দক্ষিণ হিন্দুপাড়া সার্বজনীন কেন্দ্রীয় শ্রীশ্রী লোকনাথ ধাম মন্দিরে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

অষ্টম স্পোর্টিং সংঘ কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত এ মন্দির প্রাঙ্গণে তিন দিনব্যাপী আয়োজিত উৎসবে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গীতা পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে বিভিন্ন বয়সী প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।

 

উৎসব উপলক্ষে অধিবাস কীর্তন পরিবেশন করেন বৈষ্ণব শ্রী হৃদয় দে জগন্নাথ ও তাঁর কীর্তন দল। এছাড়া শ্রীমদ্ভাগবত পাঠ করেন শ্রী টুন্টু ধর ও তাঁর দল। ভক্তিমূলক এসব পরিবেশনা উপস্থিত দর্শনার্থী ও ভক্তদের মাঝে আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে।

 

তিরোধান উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রী হারাধন চন্দ্র দে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন। সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন জ্যোতিষ শাস্ত্রী শ্রী পলাশ আচার্য্য এবং অর্থ সম্পাদকের দায়িত্বে ছিলেন শ্রী সজল কান্তি দে।

 

উৎসবে খুরুশকুলসহ আশপাশের বিভিন্ন এলাকা এবং দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। ভক্তদের পদচারণায় মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকা এক মহামিলনমেলায় পরিণত হয়। ধর্মীয় অনুষ্ঠান, কীর্তন, শাস্ত্রপাঠ এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসবটি সম্পন্ন হয়।

 

আয়োজকরা জানান, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আদর্শ ও মানবকল্যাণের বাণী ছড়িয়ে দিতে প্রতিবছরের মতো এবারও এ তিরোধান উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসব সফলভাবে সম্পন্ন হওয়ায় তারা সংশ্লিষ্ট সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews