মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

ফরিদপুরে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব পালিত।

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব ‌পালিত হচ্ছে। এ উপলক্ষে শহরের চৌধুরী বাড়ি দুর্গা মন্দিরস্থ শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রম মন্দিরের উদ্যোগে বুধবার সকালে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

 

সকাল সাড়ে ৭টায় আশ্রম প্রাঙ্গণ থেকে একটি মঙ্গলময় ঊষা র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আশ্রম মন্দিরে এসে শেষ হয়। এতে ফরিদপুরসহ বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য ভক্ত-অনুরাগী ও ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন। এ সময় অনুষ্ঠানে ‌ উপস্থিত ছিলেন ‌ কমিটির সভাপতি ‌ ননীগোপাল বিশ্বাস ‌ সাধারণ সম্পাদক অশোক কুমার বিশ্বাস ‌ সহ কমিটির অন্যান্য কর্মকর্তা বৃন্দ ‌।

 

এদিকে আবির্ভাব তিথি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর বিশেষ পূজা-অর্চনা, রাজভোগ, বাল্যভোগ ও সীতাভোগ নিবেদন। এছাড়া ভক্তদের অংশগ্রহণে প্রার্থনা, এবং বিকেলে ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে, ভাগবত পাঠ করবেন দেশের অন্যতম ভাগবত পাঠক শ্রী বিল্ব মঙ্গল দেবনাথ। তার পাঠ শুনতে ফরিদপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে অসংখ্য ভক্ত ও সনাতন ধর্মাবলম্বী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

ভাগবত পাঠের মাধ্যমে বাবা লোকনাথ ব্রহ্মচারীর আদর্শ, মানবসেবা ও আধ্যাত্মিক জীবনদর্শন তুলে ধরা হয়।

 

আয়োজকরা জানান, প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভক্তিভরে বাবা লোকনাথের শুভ আবির্ভাব তিথি উদযাপন করা হচ্ছে।

 

আয়োজকরা জানান, শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আদর্শ ও মানবকল্যাণের বাণী নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিবছরই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে আশ্রম প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews