মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

বারদীতে লোকনাথ বাবার তিরোধান উৎসবে তীর্থযাত্রায় নড়িয়া-ঘড়িষার যুব সংঘ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান উৎসব উপলক্ষে নারায়ণগঞ্জের বারদী আশ্রমে তীর্থযাত্রার আয়োজন করেছে শরীয়তপুরের নড়িয়া ও ঘড়িষার-ডিঙ্গামানিক লোকনাথ যুব সংঘ। প্রতি বছরের ন্যায় এবারও সংঘের উদ্যোগে বিপুল সংখ্যক ভক্ত ও তীর্থযাত্রী এ যাত্রায় অংশ নেবেন।

 

আয়োজক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ জুন ২০২৬) শীতাতপ নিয়ন্ত্রিত ‘আব-এ-জমজম-১’ লঞ্চে করে তীর্থযাত্রা শুরু হবে। বিকেল ৫টায় মূলফৎগঞ্জ ঘাট এবং সন্ধ্যা ৬টায় সুরেশ্বর লঞ্চঘাট থেকে লঞ্চটি বারদীর উদ্দেশে যাত্রা করবে।

 

তীর্থযাত্রীদের জন্য বিশেষ কেবিন, নিরাপদ আবাসন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া অসচ্ছল ও সুবিধাবঞ্চিত ভক্তদের জন্য যাতায়াত, থাকা ও খাবারের ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। যাত্রাপথে এবং ফেরার সময় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। শিশুদের জন্যও বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।

 

তীর্থযাত্রার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন বিপ্লব সাহা, বিপ্লব ঘোষ, সুমন দত্ত, রতন বর্মন, আশোক দাস, নান্টু শীল, হৃদয় ঘোষ, কৃষ্ণ পাল, কমল ঘোষ ও সবুজ দাসসহ সংঘের অন্যান্য নেতৃবৃন্দ।

 

নড়িয়া ও ঘড়িষার-ডিঙ্গামানিক লোকনাথ যুব সংঘের পক্ষ থেকে সকল ভক্ত ও ধর্মপ্রাণ মানুষকে এ তীর্থযাত্রায় অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের আশা, এ যাত্রা ভক্তদের মধ্যে আধ্যাত্মিক চেতনা, ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় মূল্যবোধকে আরও সমৃদ্ধ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews