শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী হলেন সৌরভ কর্মকার রথযাত্রা উপলক্ষে লক্ষ্মীপুর ইসকন মন্দিরে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের জল ও শরবত সেবা বিশ্বকাপের ম্যাচ নিয়ে বাজির পর প্রেমিকের সঙ্গে চলে গেলেন বিবাহিত নারী, ঘুমন্ত অবস্থায় ছিল দুই সন্তান রাউজানে শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব উদযাপন ফরিদপুরে ইসকন মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের রথযাত্রায় হিন্দু ছাত্র পরিষদের স্বেচ্ছাসেবী কার্যক্রম অনুষ্ঠিত চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা, রাঙ্গুনিয়া থেকে ২৫০ জনের বেশি ভক্তের অংশগ্রহণ হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ রামুতে অনুষ্ঠিত হলো রথযাত্রা রথযাত্রায় ‘মহামায়া সেবা কল্প’-এর ধর্মান্তর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ

চৌধুরীবাড়ীতে, বাবা লোকনাথের তিরোধান উৎসব ও আট দিনব্যাপী মহাহরিনাম সংকীর্তন নামযজ্ঞের আয়োজন।

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

ফরিদপুরের চৌধুরীবাড়ী শ্রীশ্রী দুর্গা মন্দিরে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান তিথি উপলক্ষে ব্যাপক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ৩ জুন থেকে ১০ জুন পর্যন্ত বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান, মহাহরিনাম সংকীর্তন যজ্ঞ, অষ্টকালীন লীলা কীর্তন ও মহাপ্রসাদ বিতরণের কর্মসূচি পালন করা হবে।

 

আয়োজক সূত্রে জানা যায়, ৩ জুন বুধবার ভোর ৫টা ৩০ মিনিটে বাবা লোকনাথের বাল্যভোগের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর শহর পরিভ্রমণ ও মঙ্গলময় উষা র‌্যালি, পূজা ও পুষ্পাঞ্জলি প্রদান, রাজভোগ ও মহাপ্রসাদ বিতরণ, ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, সন্ধ্যারতি, শ্রীমদ্ভাগবত পাঠ এবং রাত ১২টা ১ মিনিটে মহানাম যজ্ঞের শুভ মঙ্গলঘট স্থাপন ও অধিবাস কীর্তন অনুষ্ঠিত হবে।

 

৪ জুন থেকে ৮ জুন পর্যন্ত ৪০ প্রহরব্যাপী শ্রীশ্রী মহাহরিনাম সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠিত হবে। ৯ জুন শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা স্মরণ কীর্তন এবং ১০ জুন অষ্টকালীন লীলা কীর্তনের সমাপনী, কুঞ্জভঙ্গ, নগর কীর্তন, জলকেলী, শান্তি আশীর্বাদ, ভোগ আরতি, ভোগ দর্শন ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

 

অনুষ্ঠানে ওড়াকান্দিসহ বিভিন্ন এলাকার হরিবল দলের সদস্যরা অংশগ্রহণ করবেন। ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করবেন পপি শীল ও অন্যান্য শিল্পীবৃন্দ। এছাড়া শ্রীমদ্ভাগবত পাঠ করবেন সাতক্ষীরার বিল্লমঙ্গল দেবনাথ।

আয়োজকরা জানান, দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের জন্য দিন ও রাতের প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে।

 

অনুষ্ঠানের উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রবিরেন্দ্র নাথ সাহা রায়, সুভাষ চন্দ্র সাহা ও অ্যাডভোকেট সন্তোষ কুমার বিশ্বাস। আয়োজক কমিটির সভাপতি ননী গোপাল বিশ্বাস, কার্যকরী সভাপতি পিন্টু কুমার সাহা এবং সাধারণ সম্পাদক অশোক কুমার বিশ্বাস সকল ভক্তবৃন্দকে অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews