মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

রাঙ্গুনিয়ায় লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব।

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর সাবেক রাঙ্গুনিয়া শ্রীশ্রী রাসবিহারী ধামসংলগ্ন এলাকায় আগামী ১১ ও ১২ জুন (২৭ ও ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ) অনুষ্ঠিত হবে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব। এ উপলক্ষে দুই দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে শ্রীশ্রী লোকনাথ দীনভক্তবৃন্দ পরিষদ।

 

উৎসবকে ঘিরে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে গীতা পাঠ, চণ্ডীপাঠ, ভাগবত পাঠ, পূজা-অর্চনা, অধিবাস, ঘট স্থাপন, আরতি, কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মহাপ্রসাদ বিতরণ।

 

আয়োজকেরা জানান, প্রথম দিন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় টেলিভিশন ও বেতারের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সংগীত পরিবেশন করবেন শ্রী রাজীব সাহা, লিটন নন্দীসহ স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা।

 

সন্ধ্যা ৭টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যোগাচার্য শ্রীমৎ ওঁকারনাথ ব্রহ্মচারী, অধ্যক্ষ, নব বারদী কৈলাস ধাম, রাউজান। বিশেষ আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন শ্রীমৎ দয়ানাথ ব্রহ্মচারী।

 

পরে সন্ধ্যা সাড়ে ৭টায় অধিবাস, ঘট স্থাপন, সন্ধ্যা আরতি ও শীতল ভোগ নিবেদন অনুষ্ঠিত হবে। রাত ৯টায় ভাগবত পাঠের মধ্য দিয়ে প্রথম দিনের ধর্মীয় আয়োজন শেষ হবে।

 

দ্বিতীয় দিন শুক্রবার সকালে চণ্ডীপাঠ ও পূজার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। সকাল ১০টায় অনুষ্ঠিত হবে শ্রীশ্রী লোকনাথ বাবার পূজা এবং সকাল সাড়ে ১১টায় গীতা পাঠ।

 

দুপুরে রাজভোগ আরতি ও সমবেত প্রার্থনার পর ভক্তদের মধ্যে অনুপ্রসাদ বিতরণ করা হবে। বিকেল ও সন্ধ্যায় কীর্তন পরিবেশন করবেন শ্রী রাখাশ সরকার ও তাঁর দল, উত্তর গুজরা, রাউজান থেকে আগত শিল্পীরা।

 

রাত সাড়ে ৯টায় অনুপ্রসাদ আস্বাদনের পর রাত ১০টায় পাল্টা কীর্তনের মাধ্যমে দুই দিনের ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটবে।

 

আয়োজকদের ভাষ্য, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিময় পরিবেশে এ উৎসব সম্প্রীতি ও আধ্যাত্মিক চেতনার এক মিলনমেলায় পরিণত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews