মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

ফরিদপুরে প্রথমবারের মতো “কালী কীর্তন” আয়োজন করছে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

 

ফরিদপুরে এই প্রথমবারের মতো “কালী কীর্তন” অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দরা।

 

হারিয়ে যেতে বসা সনাতনী ঐতিহ্য, কীর্তন সংস্কৃতি ও আধ্যাত্মিক চর্চাকে নতুন প্রজন্মের মাঝে পুনরুজ্জীবিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা।

 

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, কালী মায়ের নামের সুরে ফরিদপুরের সনাতনী সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে ভক্তি, সম্প্রীতি ও ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ করাই তাদের প্রত্যাশা। তারা বিশ্বাস করেন, সকলের অংশগ্রহণেই টিকে থাকবে সনাতন ধর্মের ঐতিহ্য ও সংস্কৃতি।

 

অনুষ্ঠানটি আগামী (৩০ মে, শনিবার) বিকাল ৩টা ৩০ মিনিটে ফরিদপুরের অম্বিকাপুর পৌর মহাশ্মশানঘাট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে পরিবেশনা করবে “টিম করুণাময়ী”। সত্য সনাতন টিভি

 

লুপ্তপ্রায় কালী কীর্তনের ধ্বনি পুনরায় জাগ্রত হোক, মহামায়ার চরণে ফিরুক সনাতনের চিরন্তন ঐতিহ্য, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত হতে যাচ্ছে এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠান “কালী কৃর্তন”।

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সনাতন ধর্মের ঐতিহ্যবাহী কীর্তন সংস্কৃতিক টিকিয়ে রাখা এবং তরুন সমাজকে ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চার সাথে সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

 

এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

আয়োজকরা ফরিদপুরসহ আশেপাশের সকল সনাতনী ও সকল ভক্ত ও ধর্মপ্রাণ মানুষকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি সফল করার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews