মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

খাগড়াছড়ি দিঘীনালা উপজেলায় শ্রী শ্রী সনাতন শিব মন্দিরে গীতা জয়ন্তী উদযাপন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

 

খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলা ঐতিহ্যবাহী কেন্দ্রীয় শ্রী শ্রী সনাতন শিব মন্দিরে যথা যত ভাবগাম্ভীর্যে পালিত হলো গীতা জয়ন্তী অনুষ্ঠান। দিনব্যাপী নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব পালন করা হয়।

 

গীতা জয়ন্তী উপলক্ষে সন্ধা থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতিতে এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়।

 

 

অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, বিশেষ পূজা ও অর্ঘ্য নিবেদনের মাধ্যমে ভগবান শিবের প্রতি ভক্তি নিবেদন করা হয়। এরপর ভোগ প্রসাদ নিবেদন এবং ভক্তিগীতি পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতি সপ্তাহে শ্রী শ্রী সনাতন শিব মন্দিরে রিতিমত যথাযথ মর্যাদায় গীতাপাঠ ও হরিসভা করা হয় এবং ধর্মীয় উৎসবই নয়, এটি মানবপ্রেম, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা বহন করে। দিনব্যাপী নারায়ন পূজা, শিব পুজা ভোগ নিবেদন এবং আয়োজন ভক্তদের মাঝে আনন্দ ও উৎসাহ ছড়িয়ে দেয়। সত্য সনাতন টিভি

 

উৎসবকে ঘিরে মন্দির প্রাঙ্গণে বিভিন্ন বয়সের ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই মিলিত হয়ে সত্য, শান্তি ও সমৃদ্ধির বার্তা ধারণ করেন। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে এই আয়োজন মিলনমেলা ও ভক্তির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত এই গীতা জয়ন্তী স্থানীয়দের মাঝে আনন্দ ও ধর্মীয় সম্প্রীতির নতুন বার্তা পৌঁছে দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews