শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী হলেন সৌরভ কর্মকার রথযাত্রা উপলক্ষে লক্ষ্মীপুর ইসকন মন্দিরে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের জল ও শরবত সেবা বিশ্বকাপের ম্যাচ নিয়ে বাজির পর প্রেমিকের সঙ্গে চলে গেলেন বিবাহিত নারী, ঘুমন্ত অবস্থায় ছিল দুই সন্তান রাউজানে শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব উদযাপন ফরিদপুরে ইসকন মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের রথযাত্রায় হিন্দু ছাত্র পরিষদের স্বেচ্ছাসেবী কার্যক্রম অনুষ্ঠিত চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা, রাঙ্গুনিয়া থেকে ২৫০ জনের বেশি ভক্তের অংশগ্রহণ হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ রামুতে অনুষ্ঠিত হলো রথযাত্রা রথযাত্রায় ‘মহামায়া সেবা কল্প’-এর ধর্মান্তর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ

স্বামী কৃষ্ণানন্দ গিরি মহারাজের আবির্ভাব উৎসব ঘিরে পোমরায় ধর্মীয় মহোৎসবের প্রস্তুতি।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা এলাকায় দিব্যধামবাসী পরমারাধ্য গুরুদেব শ্রীশ্রীমৎ স্বামী কৃষ্ণানন্দ গিরি মহারাজের ৮৩তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ ও ধর্মীয় মহোৎসব। আগামী ৮ ও ৯ জুন ২০২৬ পোমরার বুড়ির দোকান এলাকায় শ্রী বাসুদেব চক্রবর্ত্তীর বাড়িস্থ উৎসব অঙ্গনে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

 

গুরুদেবের শুভ আবির্ভাব তিথিকে কেন্দ্র করে ইতোমধ্যে পুরো এলাকায় বইছে ভক্তি ও আনন্দের আমেজ। আয়োজকরা জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ব্যাপক পরিসরে হরিনাম সংকীর্তন, মহানামযজ্ঞ, নগর কীর্তন, গুরুবন্দনা এবং মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্ত-অনুরাগীর আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে।

 

দুই দিনব্যাপী এ ধর্মীয় মহোৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত একাধিক কীর্তন ও ধর্মীয় সম্প্রদায় অংশ নেবে। এর মধ্যে রয়েছে শ্রী শ্রী শিব মন্দির কীর্তনীয়া সংঘ (পোমরা, রাসুলিয়া), শ্রী শ্রী শচীরনন্দন সম্প্রদায় (সীতাকুণ্ড), শ্রী রাম সংঘ (রাঙ্গুনিয়া), শ্রী শ্রী গৌরাঙ্গ সম্প্রদায় (যশোর) এবং শ্রী শ্রী গোপালবাড়ি সম্প্রদায় (চট্টগ্রাম)। তাদের অংশগ্রহণে উৎসব অঙ্গন পরিণত হবে ভক্তিমূলক সঙ্গীত ও হরিনামের মিলনমেলায়।

 

অনুষ্ঠানের প্রথম দিন ৮ জুন সোমবার বিকাল ৪টায় নগর কীর্তনের মধ্য দিয়ে মহোৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। শত শত ভক্তের অংশগ্রহণে নগর কীর্তন পোমরা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। পরে অনুষ্ঠিত হবে মহানামযজ্ঞের অধিবাস, নামসংকীর্তন ও ধর্মীয় আচার-অনুষ্ঠান। পৌরহিত্য করবেন পণ্ডিত শ্রী দীপক চক্রবর্তী।

 

পরদিন ৯ জুন মঙ্গলবার ব্রাহ্মমুহূর্তে মঙ্গলারতি ও গুরুবন্দনার মাধ্যমে শুরু হবে অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তন। সারাদিন চলবে ভক্তিমূলক কীর্তন, ধর্মীয় আলোচনা ও পূজা-অর্চনা। দুপুর ১টায় আনন্দ বাজারে আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

 

আয়োজক কমিটির সদস্যরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। পুরো মন্দির প্রাঙ্গণ আলোকসজ্জা ও সাজসজ্জায় সজ্জিত করা হয়েছে। পাশাপাশি দূরবর্তী এলাকা থেকে আগত ভক্তদের জন্য বিশেষ থাকা ও সেবার ব্যবস্থাও রাখা হয়েছে।

 

মহানামযজ্ঞের মাধ্যমে মানবকল্যাণ, বিশ্বশান্তি ও সকলের সুখ-সমৃদ্ধি কামনা করা হবে উল্লেখ করে আয়োজকরা ধর্মপ্রাণ সনাতনী সম্প্রদায়ের সকলকে অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews