শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী হলেন সৌরভ কর্মকার রথযাত্রা উপলক্ষে লক্ষ্মীপুর ইসকন মন্দিরে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের জল ও শরবত সেবা বিশ্বকাপের ম্যাচ নিয়ে বাজির পর প্রেমিকের সঙ্গে চলে গেলেন বিবাহিত নারী, ঘুমন্ত অবস্থায় ছিল দুই সন্তান রাউজানে শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব উদযাপন ফরিদপুরে ইসকন মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের রথযাত্রায় হিন্দু ছাত্র পরিষদের স্বেচ্ছাসেবী কার্যক্রম অনুষ্ঠিত চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা, রাঙ্গুনিয়া থেকে ২৫০ জনের বেশি ভক্তের অংশগ্রহণ হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ রামুতে অনুষ্ঠিত হলো রথযাত্রা রথযাত্রায় ‘মহামায়া সেবা কল্প’-এর ধর্মান্তর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ

পদুয়ায় করুণাময়ী কালী মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও চণ্ডীপাঠ সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকায় অবস্থিত শ্রীশ্রী করুণাময়ী কালী মন্দিরে মায়ের ২য় পুনঃ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী পূজা, বিশ্বশান্তি ও ভূবনমঙ্গল মহা চণ্ডীযজ্ঞ এবং চণ্ডীপাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

 

শনিবার (০৯ মে) ভোর থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের আগমন শুরু হয়। সকাল ৮টা ৩০ মিনিটে মহা চণ্ডীযজ্ঞের শুভারম্ভের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। যজ্ঞ পরিচালনা করেন পণ্ডিত শ্রী রাখীন চক্রবর্তী ও স্বরময়ী টিম। পরে সকাল ৯টায় শ্রীশ্রী চণ্ডীপাঠ অনুষ্ঠিত হয়।

সকাল ১২টায় মায়ের বিশেষ পূজা ও রাজভোগ নিবেদন করা হয়। পূজা অর্চনায় অংশ নেন বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক ভক্তবৃন্দ। মন্দির প্রাঙ্গণে মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি ও ধর্মীয় সংগীতে এক ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয়।

 

 

দুপুরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে আগত সকল ভক্ত ও দর্শনার্থীদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। সন্ধ্যা ৭টায় মায়ের সন্ধ্যা আরতির মধ্য দিয়ে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পণ্ডিত শ্রী রাখীন চক্রবর্তী (সঞ্জয়তীর্থ), যিনি বিশ্বশান্তি, মানবকল্যাণ ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় সনাতন ধর্মীয় আচার-অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও চণ্ডীপাঠ ও ধর্মীয় সংগীত পরিবেশন করেন পণ্ডিত শ্রী শিপুল চক্রবর্তীসহ স্বরময়ী বৈদিক চর্চাকেন্দ্রের সদস্যরা।

 

 

আয়োজক কমিটি জানায়, প্রতি বছরই মায়ের পুনঃপ্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মাধ্যমে সনাতন ধর্মের চেতনা, ভক্তি ও সম্প্রীতির বার্তা সমাজে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। অনুষ্ঠানে পদুয়া, লোহাগাড়া ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews