শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী হলেন সৌরভ কর্মকার রথযাত্রা উপলক্ষে লক্ষ্মীপুর ইসকন মন্দিরে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের জল ও শরবত সেবা বিশ্বকাপের ম্যাচ নিয়ে বাজির পর প্রেমিকের সঙ্গে চলে গেলেন বিবাহিত নারী, ঘুমন্ত অবস্থায় ছিল দুই সন্তান রাউজানে শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব উদযাপন ফরিদপুরে ইসকন মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের রথযাত্রায় হিন্দু ছাত্র পরিষদের স্বেচ্ছাসেবী কার্যক্রম অনুষ্ঠিত চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা, রাঙ্গুনিয়া থেকে ২৫০ জনের বেশি ভক্তের অংশগ্রহণ হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ রামুতে অনুষ্ঠিত হলো রথযাত্রা রথযাত্রায় ‘মহামায়া সেবা কল্প’-এর ধর্মান্তর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ

উত্তর বাঁশবাড়ীয়ায় শ্রীমৎ স্বামী জ্যেতিশ্বরানন্দ গিরি মহারাজের স্মরণে ধর্মীয় আলোচনা ও গীতা পাঠ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

 

পরম শ্রদ্ধা, ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলাস্থ উত্তর বাঁশবাড়ীয়ায় পালিত হয়েছে শ্রীমৎ স্বামী জ্যেতিশ্বরানন্দ গিরি মহারাজের ২১তম তিরোধান দিবস। এ উপলক্ষে উত্তর বাঁশবাড়ীয়া গীতা সংঘের উদ্যোগে রাম কুমার পাল বাড়ীতে আয়োজন করা হয় ধর্মীয় আলোচনা সভা, গীতা পাঠ ও স্মরণানুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সম্মানিত উপদেষ্টা লায়ন শ্রী দিলীপ কুমার শীল। তিনি বলেন, “শ্রীমৎ স্বামী জ্যেতিশ্বরানন্দ গিরি মহারাজের আদর্শ, ধর্মীয় চেতনা ও মানবসেবার শিক্ষা আজও সমাজকে আলোকিত করছে। তাঁর জীবন ও কর্ম আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”

 

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাগীশিক উত্তর জেলা সংসদের সিনিয়র সহ-সভাপতি মাষ্টার শ্রী শিবু কুমার দাশ। তিনি বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধে ধর্মীয় মূল্যবোধ ও মানবিক শিক্ষার প্রসার অত্যন্ত প্রয়োজন, আর এ ক্ষেত্রে মহারাজের জীবনাদর্শ অনুসরণ সময়ের দাবি।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক সীতাকুণ্ড উপজেলা সংসদের উপদেষ্টা শ্রী পংকজ মণ্ডল এবং সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব নন্দী। তারা মহারাজের আধ্যাত্মিক জীবন, ধর্মীয় সাধনা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ভাগবতীয় আলোচক শ্রী নেপাল চন্দ্র নাথ। ধর্মীয় আলোচনায় তিনি ভগবদ্গীতার শিক্ষা, মানবকল্যাণ এবং সনাতন ধর্মের চিরন্তন আদর্শ নিয়ে আলোচনা করেন।

 

স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উত্তর বাঁশবাড়ীয়া গীতা সংঘের সাধারণ সম্পাদক শ্রী অমর কান্তি শীল। তিনি অনুষ্ঠানে আগত অতিথি, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গীতা সংঘের সভাপতি সাধন বিকাশ পাল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “মহারাজের আদর্শকে ধারণ করে সমাজে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তারে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

 

ভক্তিমূলক পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সনাতনী ধর্মাবলম্বী, ভক্তবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গীতা পাঠ, ধর্মীয় আলোচনা ও মহারাজের স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews